নবী হযরত মুহাম্মদ (সা.)–এর নবুওয়াতের বয়স নিয়ে কদিন আগেই দ্বন্দ্বে জড়ান সময়ের আলোচিত দুই ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ ও মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এই দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তাঁদের ভক্তসহ পুরো সোশ্যাল মিডিয়া হয়ে পড়ে দুই ভাগে বিভক্ত।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা দুজন ক্রিকেট খেলছেন। বল করছেন গিয়াস উদ্দিন তাহেরী, ব্যাটিংয়ে আছেন শায়খ আহমাদুল্লাহ। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘শায়েখদ্বয় খেলে আর পাবলিক একে অপরকে গালি দিয়ে নিজেদের আমলনামা ভারী করে!’
মুহাম্মদ শাহ পরান নামের ফেসবুক পেজে গত মঙ্গলবার (২১ মে) এমন ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শনিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেখা হয়েছে ৮৭ লাখ বার, রিয়েকশন পড়েছে ৪৪ হাজারের বেশি। একই ভিডিও ইউটিউব, টিকটকেও ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটি নিয়ে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আহমাদুল্লাহ–তাহেরীর ক্রিকেট খেলার ভিডিওটি ভিন্ন ভিন্ন সময়ে ধারণ করা দুটি আলাদা ভিডিও যোগ করে তৈরি করা হয়েছে।
শায়খ আহমাদুল্লাহর ভিডিও যাচাই
রিভার্স ইমেজ অনুসন্ধানে শায়খ আহমাদুল্লাহর ব্যাটিং করার ভিডিওটি পাওয়া যায় ২০২২ সালে। ওই বছর আকরাম নামের একটি ফেসবুক পেজে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে শায়খ আহমাদুল্লাহকে ব্যাটিং করতে দেখা যাচ্ছে।
ভিডিওটিতে বোলিং প্রান্তে কে ছিলেন তা দেখা না গেলেও, শায়খ আহমাদুল্লাহর পরিহিত পোশাক, তাঁর পেছনে থাকা স্ট্যাম্প, পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও ব্যক্তির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ভিডিও যাচাই
মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বোলিং করার ভিডিওটি ফেসবুকে কি–ওয়ার্ড অনুসন্ধানে মেহেদী হাসান তাহেরি নামের একটি পেজে পাওয়া যায়। ৩ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিওটি ২০২৩ সালের ১৬ জুলাই পেজটিতে পোস্ট করা হয়। ভিডিওটিতে থাকা তাহেরীর পোশাক, বোলিংয়ের ধরন ও ভিডিওতে দৃশ্যমান অবকাঠামোর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
এতে দেখা যায়, গিয়াস উদ্দিন তাহেরী একদল কিশোর ও তরুণের সঙ্গে কথা বলছেন এবং তাদের বিভিন্ন উপদেশ দিচ্ছেন। পরে তিনি ওই কিশোরদের একজনকে টাকা দেন বল ও টেপ আনার জন্য। বল আনা হলে একপর্যায়ে তিনি নিজেই বলটিতে টেপ লাগাতে শুরু করেন এবং পরে বোলিং করেন। তাঁর বোলিংয়ের সময় ব্যাটিং প্রান্তে শায়খ আহমাদুল্লাহকে দেখা যায়নি। বরং সেখানে ব্যাট হাতে এক তরুণকে দেখা যায়।
অর্থাৎ, দুটি ভিন্ন সময় ও ভিন্ন স্থানে ধারণ করা আহমাদুল্লাহ ও তাহেরীর ক্রিকেট খেলার ভিডিও জোড়া দিয়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশ থেকে মানুষ অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার সমর্থনে গ্যালারিতে উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে এসে তুরাগ নদে নিখোঁজ হওয়া ‘আরেফিন’ নামের একজনের লাশ পাওয়া গেছে—এমন একটি দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর আগেও ঢাকার তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতজনের লাশ ভেসে ওঠার দাবিতে ছড়ানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে
১ দিন আগে
আপনি কি জানেন, যখন আপনি হাঁচি দেন, তখন নাক দিয়ে প্রায় ১ লাখ জীবাণু ঘণ্টায় আনুমানিক ১০০ মাইল বেগে বাইরে বেরিয়ে আসে? তাই জনসমক্ষে মানুষ কেন এই বিরক্তিকর ‘আ...চ্ছো’ শব্দটিকে চেপে রাখার চেষ্টা করে...
১ দিন আগে