
বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্ধৃতি দিয়ে তৈরি এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি শেয়ার করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়। আজ মঙ্গলবাল (৬ অক্টোবর) বেলা ১টার দিকে শেয়ার করা ফটোকার্ডটিতে বেলা ৩টা পর্যন্ত প্রায় ২০ হাজারের বেশি রিয়েকশন ও হাজারের বেশি শেয়ার হয়েছে।
ছড়িয়ে পড়া ফটোকার্ডটি পর্যবেক্ষণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পাশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফকির মাহবুব আনামকে দেখা যায়। এ ছাড়া প্রচারিত উদ্ধৃতির পাশাপাশি কার্ডটিতে স্টার নিউজ, সময় টিভিসহ আরও কিছু গণমাধ্যমের বুম দেখা যায়। এতে ধারণা করা যায়, ছবিটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তোলা হয়েছে। তবে ছবিটি কবে তোলা হয়েছে বা স্বরাষ্ট্রমন্ত্রী কখন এমন বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে ফটোকার্ডটিতে কোনো তথ্য দেওয়া হয়নি।
অনুসন্ধানে ‘Politicsbd24.com’ও ‘দৈনিক মানবকণ্ঠ’ -এর ফেসবুক পেজে গত ২৮ সেপ্টেম্বর শেয়ার করা হুবহু একই ছবিসংবলিত একটি ফটোকার্ড পাওয়া যায়। তবে ওই ফটোকার্ডগুলোতে শিরোনাম ছিল, ‘সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী’। অর্থাৎ, ফটোকার্ডের ছবির সঙ্গে আলোচিত ফটোকার্ডের ছবির হুবহু মিল থাকলেও শিরোনামের মিল নেই।
পরে এসব ফটোকার্ড ধরে অনুসন্ধানে ‘বাংলাদেশ প্রতিদিন’ ও ‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেস বাংলা’র ওয়েবসাইটে এ-সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়।
২৮ সেপ্টেম্বর প্রকাশিত এসব প্রতিবেদনে বলা হয়, তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ করা হয়নি এবং এর অপপ্রয়োগও তারা চান না। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সাইবার এক্সপার্ট, গণমাধ্যমের প্রতিনিধি ও সংশ্লিষ্টদের মতামত নিয়ে খসড়াটি সংশোধন করা হবে। এরপর খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করে আবারও মতামত নেওয়া হবে এবং মন্ত্রিসভার অনুমোদনের পর বিলটি সংসদে পাঠানোর প্রক্রিয়া এগোবে।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজি নিয়ে কোনো মন্তব্য করেছেন কি না, তা নিয়ে অনুসন্ধানে চালিয়ে গত ৩০ সেপ্টেম্বর ‘সময়ের আলো’ ও ‘প্রথম আলো ’-তে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়—সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার জনগণই করবে। এ জাতীয় বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’ তবে তিনি কোথাও ‘বিএনপিকে চাঁদাবাজ বললে আইনি ব্যবস্থা নেওয়া হবে’—এমন কথা বলেননি।

প্রচারিত ফটোকার্ডটির বিষয়ে আরও অনুসন্ধানে ‘আশার আলো’ নামের ফেসবুক পেজে একটি ফটোকার্ড পাওয়া যায়। ১ অক্টোবর শেয়ার করা ওই ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডের হুবহু মিল রয়েছে। পেজটি পর্যবেক্ষণে বিভিন্ন রাজনৈতিক ও পরিচিত ব্যক্তিত্বের নামে ভুয়া উক্তি সংবলিত ফটোকার্ড পাওয়া যায়। এ ছাড়া, পেজটির বায়োতে ইংরেজিতে লেখা রয়েছে, ‘এই পেজে ভাইরাল ও আলোচিত বিষয়গুলো বিনোদনধর্মী সংবাদ আকারে প্রকাশ করা হয়।’

বিএনপিকে কেউ চাঁদাবাজ বললে আইনি ব্যবস্থা নেওয়া হবে—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। মূলত, একটি ভিন্ন সংবাদের শিরোনাম বিকৃত করে এবং অপর একটি সংবাদ সম্মেলনের ছবি জোড়া দিয়ে তৈরি ফটোকার্ডকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা আয়োজন করতে না দেওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে কয়েকটি ভিডিও আছে এখানে ,এখানে, এখানে এবং এখানে। ভিডিওটি শেয়ার করে ‘বাধন সরকার’ নামের একজন বলেন, ‘বাংলাদেশের...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে ২০ বছর বয়সী এক হিন্দু তরুণীকে জোর করে ৬৫ বছর বয়সী এক মুসলিম বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
দিল্লিতে কনফারেন্সে অংশ নিতে প্রথমবারের মতো প্রকাশ্যে শেখ হাসিনা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
চলন্ত ট্রেনে বিএনপির নেতা-কর্মীরা চাঁদাবাজি করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে হাতাহাতির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে গত ২৯ সেপ্টেম্বর ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ভিডিওটি শনিবার (৩ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ১ লাখ ৬ হাজারের বেশি বার দেখা হয়েছে।
৩ দিন আগে