
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী ও বেতকান্দি থেকে দুই সপ্তাহে সাতটি ট্রান্সফরমার চুরি হয়েছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় সেচ পাম্পের ট্রান্সফরমারগুলো চুরি যাওয়ায় রোপা ধান চাষ বিঘ্নিত হচ্ছে।
কৃষকেরা বলছেন, নতুন করে ট্রান্সফরমার বসাতে তাঁদের অনেক টাকা খরচ করতে হচ্ছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ জানিয়েছে, এই মুহূর্তে অফিসে কোনো ট্রান্সফরমার সংরক্ষিত নেই। তাদের বাইরে থেকে কিনতে হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেতবাড়ী গ্রামে ১৬ আগস্ট রাতে সেচ প্রকল্প এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির লাইনের বিদ্যুতের খুঁটি থেকে চারটি ট্রান্সফরমার চুরি হয়। ৫ আগস্ট চুরি হয় আরও একটি ট্রান্সফরমার। পরিকল্পিতভাবে চোরেরা ট্রান্সফরমার নামিয়ে সেটির ভেতর থেকে তামার তার, ট্রান্সফরমারে থাকা মূল্যবান তেলসহ আনুষঙ্গিক সামগ্রী চুরি করেন। এরপর ওপরের কভারটি মাঠে ফেলে চলে যান। এসব চুরি হওয়া সামগ্রীর মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, এখন নতুন করে ট্রান্সফরমার নিতে প্রতিটির জন্য ৪৫ হাজার টাকা করে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে জমা দিতে হবে। এই অর্থ কৃষকদের পক্ষে দেওয়া কষ্টসাধ্য। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় তাঁরা অভিযোগ দাখিল করবেন।
উপজেলার বেতকান্দি গ্রামের আনিছুর রহমান বলেন, এ মাসের প্রথম দিকে তাদের গ্রামে সেচ প্রকল্পের বিদ্যুৎ লাইনের খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার চুরি হয়। এ দুটি ট্রান্সফরমারের মূল্য প্রায় ১ লাখ টাকা। এদিকে নতুন করে ট্রান্সফরমার বসাতে আবারও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর প্রধান কার্যালয়ে তাঁদের ১ লাখ টাকা জমা দিতে হচ্ছে। আর এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকেরা। আনিছুর রহমান আরও জানান, এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক রমেন্দ্র নাথ রায় জানান, কিছুদিন ধরে সমিতির বিদ্যুতের লাইন থেকে ট্রান্সফরমার চুরির খবর তাঁরা পেয়েছেন। দক্ষ চোরেরা এ কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, কৃষি সেচ প্রকল্পের ট্রান্সফরমার নতুন করে বসাতে কৃষকদের অনেক টাকা জমা দিতে হচ্ছে। তার ওপর এই মুহূর্তে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অফিসে কোনো ট্রান্সফরমার সংরক্ষিত নেই। বাইরে থেকে ট্রান্সফরমার কিনে আনতে হবে। তিনি উল্লাপাড়া থানা-পুলিশের প্রতিও এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, তিনি অল্প কয়েক দিন হলো উল্লাপাড়া থানায় যোগদান করেছেন। ট্রান্সফরমার চুরির বিষয়টি তিনি অবহিত হয়েছেন। এ বিষয়ে তদন্ত করে থানা-পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫