
ময়মনসিংহের গৌরীপুর থেকে আজিজুল হক (৩২) নামের এক গরুর খামারির লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানা-পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার লামাপাড়া-টাঙ্গুয়া গ্রামের সীমান্তবর্তী বগাসূতা খালের টাঙ্গুয়া সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আজিজুল হক নেত্রকোনার পূর্বধলা উপজেলার মহিষবেড় গ্রামের আব্দুল কাদিরের ছেলে। পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত ব্যক্তির গলায় রশি দিয়ে প্যাঁচানো কালো দাগ ও আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত ব্যক্তির ছোট ভাই শফিকুল ইসলাম বলেন, আজিজুলের গরুর একটি খামার রয়েছে। বছর দেড়েক আগে তিনি বিয়ে করেছেন। গত বৃহস্পতিবার বেলা ১১টার পর আজিজুল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পেট্রল পাম্প থেকে তেল নিয়ে দুপুরে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।
এ সময় তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। কিছুক্ষণ পর আবার কল দিলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিকেল থেকে পরিবারের লোকজন আজিজুলের বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করতে থাকেন।
গতকাল বেলা ১১টার পর লামাপাড়া গ্রামের স্থানীয় লোকজন টাঙ্গুয়া সেতুর নিচে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় পরিবারের লোকজন আজিজুলের লাশটি শনাক্ত করেন। এর আগে গতকাল সকালে উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দারা সড়কের পাশে একটি পরিত্যক্ত মোটরসাইকেল দেখতে পান। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির পরিবারের দাবি উদ্ধারকৃত মোটরসাইকেলটি আজিজুলের।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, সুরতহালে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫