জামালপুরের সরিষাবাড়ীতে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরি বা গ্রন্থাগার বেহাল। কোনো কোনো প্রতিষ্ঠানের গ্রন্থাগারের আলমারিতে বই থাকলেও সেগুলোতে জমেছে ধুলাবালি। যেন দেখার কেউ নেই। উপজেলার কয়েকটি উচ্চবিদ্যালয় ঘুরে জানা গেছে এসব তথ্য।
সেঙ্গুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের কক্ষে কিছুক্ষণ অপেক্ষার পর তিনি আসেন। আলাপচারিতার একপর্যায়ে তিনি জানান, ২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান তিনি। যোগদানের পর থেকে কখনো গ্রন্থাগারে সরকারি কোনো অনুদান পাননি। দুই বছর আগে ইসলামী ফাউন্ডেশন থেকে হাজার দুয়েক টাকার বই কিনে আনেন তিনি।
বিদ্যালয় ভবনে গ্রন্থাগার চোখে না পড়ায় প্রধান শিক্ষকের সাহায্য চাইলে তিনি তাঁর কক্ষের পাশে অন্য একটি কামরায় নিয়ে যান। অগোছালো একটি কক্ষ। সেখানে পাঠকের জন্য নেই কোনো বসার ব্যবস্থা, পড়ার পরিবেশ। একটি টেবিলের ওপর দ্বিমুখী গ্যাসের চুলা বসানো। রান্নার সরঞ্জাম দেখে মনে হয়, এটি লাইব্রেরি নয়, রান্নাঘর। অন্যপাশে সারি করে রাখা কয়েকটি চেয়ার। প্রতিষ্ঠানের অন্য শিক্ষকেরা সেখানে বসেন।
একই চিত্র দেখা গেছে শ্যামেরপাড়া ফিরোজা মজিদ মাধ্যমিক বিদ্যালয়ে। একই কক্ষ গ্রন্থাগার ও শিক্ষক মিলনায়তন। সেখানে চলে রান্নাবান্নার কাজও। শিক্ষার্থীদের মধ্যে কেউ এখন আর গ্রন্থাগারে আসে না। করোনার কারণে শিক্ষার্থীরা তেমন পড়ালেখার সুযোগ পায়নি। তাই তারা গ্রন্থাগারে না এসে পাঠ্যবই নিয়ে বেশি ব্যস্ত থাকছে বলে জানান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুরুজ্জামান।
অন্যদিকে শিবপুর এসএইচএস উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগারে আলমারিতে বই দেখা গেলেও নেই কোনো পাঠক। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা বই নিয়ে গেলে আর ফেরত দেয় না। এভাবে গ্রন্থাগারের বেশ কিছু বই হারিয়ে গেছে। শিক্ষার্থীরা এখন পাঠ্যবই নিয়ে ব্যস্ত। এ কারণে বই নিতে কেউ আসে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত লাইব্রেরিয়ান রয়েছেন, সেখানে লাইব্রেরির কার্যক্রম চালানো বাধ্যতামূলক।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫