
পাকিস্তানিরা বুদ্ধিজীবী হত্যা করলেও বাংলার বিজয় আটকে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গতকাল নানা আয়োজনে বান্দরবানে দিবসটি পালিত হয়। সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বান্দরবানের বাস স্টেশনে নির্মিত মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানানো হয়। এ ছাড়া বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ বীর বাহাদুর উশৈসিং।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বীর বাহাদুর বলেন, ‘পাকিস্তানিরা বুঝতে পেরেছিল তাদের পরাজয় হচ্ছে, তাই বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করলে বাঙালি মাথা উঁচু করতে পারবে না। পাকিস্তানিরা বুদ্ধিজীবী হত্যা করলেও বাংলার স্বাধীনতা-বিজয়কে আটকে রাখতে পারেনি।’
সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫