সয়াবিন তেলের দাম বাড়ায় মেহেরপুরের গাংনীতে কৃষকেরা ঝুঁকছেন সরিষার চাষে। এ কারণে চলতি বছর উপজেলায় বেড়েছে সরিষা চাষ। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মাঠ সাজতে শুরু করেছে হলুদ সরিষা ফুলে। সরিষা ফুলের ম-ম গন্ধে ভরে উঠছে চারদিক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার দেবীপুর, তেরাইল, ভরাট, দুর্লভপুর, করমদি, মটমুড়াসহ বিভিন্ন গ্রামে ফুটেছে সরিষা ফুল। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় মাঠের পর মাঠ সরিষা ফুল। ফুলের গন্ধে মধু সংগ্রহে আসছে মৌমাছির দল।
দেবীপুর গ্রামের সরিষাচাষি রুহুল আমিন বলেন, সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবার সরিষা চাষ করেছি। অনেক দিন সরিষা বোনা থেকে বিরত ছিলাম। তখন তেলের দাম ছিল অনেক কম। দাম বাড়ার কারণেই আবার শুরু করেছি সরিষা চাষ। তিনি আরও বলেন, সরিষাশাক হিসেবে খাওয়া যায়। সরিষা অনেক সুন্দর হয়েছে। আশা করি, ফলন ভালো হলে ও দাম ভালো থাকলে লাভবান হব।
তেরাইল গ্রামের সরিষাচাষি আব্দুর রাজ্জাক বলেন, সামনে বোরো ধান রোপণ করব, তাই এর আগেই সরিষা বুনেছি। বিঘাপ্রতি পাঁচ-ছয় মণ হয় এই সরিষা। এতে তেলের খরচ অনেকটাই বেঁচে যাবে। আর এই সরিষা খুব অল্প সময়ে তোলা যায়।
করমদী গ্রামের সরিষাচাষি ছোটন আহমেদ বলেন, তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে তেল কিনতে গিয়ে হাঁপিয়ে উঠতে হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে সরিষার চাষ করব। এ উপজেলায় অনেক চাষি সরিষার আবাদ করতে শুরু করেছেন।
ব্যবসায়ী আকবর আলী জানান, সয়াবিন তেলের দাম বাড়ায় মানুষ সরিষা চাষে আগ্রহী হচ্ছেন। আশা করা হচ্ছে, চাষিরা চলতি বছরও দাম ভালো পাবেন। বর্তমানে সাদা সরিষার বাজার দর ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা, আর লাল সরিষা ৩ হাজার ১০০ থেকে ৩ হাজার ২০০ টাকা।
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলা চলতি মৌসুমে ২ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। গত বছর ছিল ১ হাজার ৪০০ হেক্টর। কৃষি অফিস থেকে চাষিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, সয়াবিন তেলের দাম বাড়ায় কৃষকেরা সরিষা চাষে মনোযোগী হয়েছেন। গত বছরের তুলনায় চলতি মৌসুমে সরিষার চাষ ব্যাপক বেড়েছে। অনুকূল আবহাওয়া ও দাম ভালো থাকলে কৃষকেরা লাভবান হবেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫