
বরগুনার তালতলীতে পায়রা নদীর মোহনায় একটি মালবাহী ট্রলারডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার পায়রা নদীর মোহনায় এ ঘটনা ঘট। এ ঘটনায় রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, শনিবার বেলা ১টার দিকে জেলা সদর বরগুনা ঘাট থেকে তালতলীর উদ্দেশ ছেড়ে আসে। পরে রাত ৮টায় তালতলী ঘাটে প্রবেশদ্বার মোহনায় আসার সময় ডুবো চরে ধাক্কা লেগে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে সাপ্তাহিক হাট-বাজারসহ বিভিন্ন বাজারের ৩০ থেকে ৪০ জন ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার বিভিন্ন মালামাল ছিল। এসব মালামাল ভেসে যায় নদীর পানিতে। ট্রলারে থাকা চার কর্মচারী সাঁতার কেটে কিনারে আসেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ ছোট আয়তনের ট্রলারটিতে মাত্রাতিরিক্ত মালামাল বোঝাই ও হেলপার দিয়ে ট্রলার চালানোর কারণে মোহনায় ডুবো চরের সঙ্গে ধাক্কা লাগায় ট্রলারটি কাত হয়ে গিয়ে ডুবে গেছে।
ব্যবসায়ী মজনু বলেন, আমার ৬ লাখ টাকার মালামালসহ ট্রলারটি নদীর মোহনায় ডুবে যায়। তবে ট্রলারটি আয়তনে ছোট কিন্তু অতিরিক্ত মালামাল বোঝাই করে নিয়ে আসাতে এমন ঘটনা ঘটেছে।
ট্রলারের মালিক জামাল মাঝি বলেন, বরগুনা থেকে সাপ্তাহিক মালামাল নিয়ে তালতলীতে রওনা হই। পরে পায়রা নদীর মোহনায় থেকে খালে প্রবেশের সময় ডুবো চরে ধাক্কা লেগে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। দক্ষ চালকেই ট্রলারটি চালিয়েছে।
তালতলী ফায়ার সার্ভিস কমান্ডার আক্তার উদ্দিন বলেন, ট্রলার ডুবিতে আমাদের করার কিছু নাই। যদি লোক নিখোঁজ থাকতো তাহলে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করতাম। এ ছাড়া আমাদের এখানে ট্রলার উদ্ধার করার কোনো যন্ত্র নেই। আমরা শুধুমাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫