শিরিন আক্তার শিলা বাংলাদেশের মডেল। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আলোচনায় আসেন শিলা। তিন বছর আগে এশিয়া মডেল ফেস্টিভ্যালে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। আবারও একই প্ল্যাটফর্মে তিনি ডাক পেয়েছেন। তবে এবার প্রতিযোগী নয়, বিচারক হিসেবে। এ উৎসবে অংশ নিতে এরই মধ্যে দক্ষিণ কোরিয়ায় গেছেন শিলা।
গতকাল দক্ষিণ কোরিয়া থেকে সুখবর জানালেন শিলা। এশিয়া মডেল ফেস্টিভ্যালের মঞ্চ থেকে তাঁকে দেওয়া হলো ‘মডেল স্টার অব এশিয়া’ খেতাব। পুরস্কারটি হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে শিলা বলেন, ‘এ প্ল্যাটফর্মে আমি আবারও ফিরে এসেছি। তবে পার্থক্য এতটুকুই, এবার আমি প্রতিযোগী নই। বাংলাদেশের হয়ে এ পুরস্কার নিচ্ছি। এশিয়া মডেল ফেস্টিভ্যাল আমার জন্য অনেক কিছু। মনে আছে, ২০১৯ সালে যখন আমি মডেলিংয়ের দুনিয়ায় যাত্রা শুরু করেছিলাম, ওই সময় এ প্ল্যাটফর্ম আমাকে অনেক কিছু দিয়েছে।’
বিদেশের মঞ্চে এমন সম্মাননা পেয়ে আপ্লুত শিলা। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘ট্রফি হাতে মঞ্চে দাঁড়িয়ে আমার চোখ টলমল করছিল। আজ আমি অনেক অনেক খুশি। সেই আটটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ ফিজিকসের ক্লাস-ল্যাব শেষ করে, সন্ধ্যায় বাসে ঝুলে টিউশনি করে, রাতে নিজের পড়ার ফাঁকে ফাঁকে মডেলিংয়ের স্বপ্ন দেখা মেয়েটা আজ মডেল স্টার অব এশিয়া। এত দিনে একটা বিশ্বাস ফিরে পেয়েছি, যে পরিশ্রম করে সে কখনো খালি হাতে ফেরে না। আমি তার রাজসাক্ষী।’
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ বিজয়ী হয়েও শিলা এত দিন শুধু মডেলিংই করেছেন। অভিনয়ে অভিষেক হয়েছে তাঁর এ বছরই। নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’ ওয়েব সিরিজে প্রথম অভিনয় করেন শিলা। এতে তাঁর চরিত্রটি ছিল পেতনির। চরিত্রের প্রয়োজনে ভিন্ন লুক আনতে তাই নিজের আই ভ্রু কেটে ফেলেছিলেন। এ সিরিজে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫