সুযোগটা এসেছিল যুক্তরাষ্ট্র ওপেনে। গত বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিতে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে পেছনে ফেলতে পারতেন নোভাক জোকোভিচ। পুরুষদের টেনিস ইতিহাসে হতে পারতেন সবচেয়ে বেশি ২১ গ্র্যান্ড স্লামের মালিক। কিন্তু ফাইনালে সার্বিয়ান মহাতারকাকে হতাশায় ডুবিয়ে নিজের উত্থানের জানান দেন দানিল মেদভেদেভ। ২৫ বছর বয়সী রাশিয়ান জেতেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম।
ফেদেরার-জোকোভিচহীন অস্ট্রেলিয়ান ওপেনে এসে আবার নাদালের সামনে সুবর্ণ সুযোগ। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে নেই ফেদেরার। ভিসা নিয়ে মহানাটকের পর দেশে ফিরে যেতে হয়েছে ‘টিকাবিরোধী’ জোকোভিচকে। টেনিস মহাকাশের তিন নক্ষত্রের দুজনই নেই অস্ট্রেলিয়ান ওপেনে। তর্কাতীতভাবে ফেবারিট আরেক মহাতারকা নাদালই। কিন্তু মেদভেদেভ যেভাবে ছুটছেন, তাতে করে স্প্যানিশ সেনসেশনের অপেক্ষা বাড়লে বাড়তেও পারে। দাপটের সঙ্গেই যে চতুর্থ রাউন্ডে পা রেখেছেন মেদভেদেভ।
মার্গারেট কোর্ট এরিনায় গতকাল ডাচ প্রতিপক্ষ বটিক ফন ডি জান্ডস্কাল্পকে সরাসরি সেটে হারিয়েছেন মেদভেদেভ। বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় শীর্ষ তারকার পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-৪, ৬-২। প্রায় দুই ঘণ্টার লড়াইয়ে একটি সেটও খোয়াননি তিনি।
বটিকের বিপক্ষে গতকাল খুব একটা প্রতিরোধের মুখে না পড়লেও আগের ম্যাচে ঘরের ছেলে নিক কিরগিওসকে হারানোয় দর্শকদের ক্রমাগত উত্ত্যক্ত সহ্য করতে হয়েছে মেদভেদেভকে। ম্যাচ শেষে তৃপ্ত রাশিয়ান তারকাকে তাই দর্শকদের নিন্দনীয় আচরণ নিয়েও কথা বলতে হলো তাঁকে, ‘আশা করেছিলাম এবার তারা (স্থানীয় দর্শক) আমার ওপর একটু হলেও সদয় হবে। তবে এটা ঠিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষের চেয়ে নেদারল্যান্ডস থেকে আসা কারও সঙ্গে খেলা এখানে সহজ।’ মেদভেদেভ আরও বলেছেন, ‘টুর্নামেন্টের আগে ভালো খেলতে পারব কি না, তা নিয়ে বেশ উদ্বিগ্ন থাকতাম। কিছুটা মানসিক চাপের ভেতর রেগেও যেতাম। তবে এখন মনে হচ্ছে কীভাবে জিততে হবে, তা আমি শিখে ফেলেছি।’
কম যাচ্ছেন না সিমোনা হালেপও। নারীদের এককে এ নিয়ে টানা পঞ্চমবার চতুর্থ রাউন্ডে উঠেছেন দুবারের গ্র্যান্ড স্লাম রোমানিয়ান তারকা। জন কেইন এরিনায় গতকাল মন্টিনিগ্রোর ডানকা কোভিনিচকে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন হালেপ। যুক্তরাষ্ট্র ওপেন জয়ী এমা রাদুকানুককে বিদায় করে চমকের জন্ম দেওয়া কোভিনিচকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি হালেপকে।
চতুর্থ রাউন্ডে ওঠার পর হালেপ বলেছেন, ‘নিজেকে বেশ সতেজ মনে হচ্ছে। একদম চাপমুক্ত হয়ে খেলার চেষ্টা করেছি। চোট না থাকায় মানসিকভাবে ভালো অবস্থায় আছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫