লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী ও মা-ছেলে ভোটযুদ্ধে নেমেছেন। বিষয়টি এলাকার ভোটারদের কাছে বেশ কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তাঁদের ছাড়াও এই ইউপিতে সাতজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ভবানীগঞ্জসহ উপজেলার ১৫টি ইউপিতে নির্বাচন হবে।
১৭ নম্বর ভবানীগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল খালেক বাদল। তিনি তাঁর স্ত্রী তাহমিনা আক্তারকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী করেছেন। তিনি প্রতীক পেয়েছেন ঢোল।
এই ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল হাসান রণি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি প্রতীক পেয়েছেন চশমা। তিনি তাঁর মা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রয়াত মোছলেহ উদ্দিন নিজামের স্ত্রী মমতাজ বেগমকে প্রার্থী করেছেন।
ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আবদুল খালেক বলেন, ‘নির্বাচনে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী আবার ছেলের প্রতিদ্বন্দ্বী মা, বিষয়টি ভোটারদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।’
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা শাহ মো. এমরান অটোরিকশা ও জাহাঙ্গীর আলম টেবিল ফ্যান এবং ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মহিউদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫