গত ২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মঞ্চে গান গাওয়ার কথা ছিল বাংলাদেশের নগরবাউল জেমস ও কলকাতার ব্যান্ড ফসিল্সের। অনিবার্য কারণবশত কনসার্টটি পিছিয়ে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। কিন্তু লন্ডনে কনসার্ট থাকায় ওই তারিখে মঞ্চে পাওয়া যায়নি জেমসকে। এবার এক মঞ্চে পাওয়া যাবে নগরবাউল জেমস ও ফসিল্সকে। তবে ঢাকায় নয়, কলকাতার মঞ্চে। আগামী ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে শোনা যাবে তাঁদের গান।
‘পুজোওয়ালাদের গান পুজোয়, দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামের কনসার্টটির আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব। কনসার্ট শুরু হবে ওই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে।
পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতেই জেমসের ভক্ত-অনুরাগীর অভাব নেই। বিশেষ করে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘না জানি কোয়ি’ গানের সুবাদে জেমসের গাওয়া গান সারা ভারতের গানপ্রিয় মানুষের মুখে মুখে ফিরেছে। এবার প্রায় চার বছর পর কলকাতায় গান শোনাতে যাচ্ছেন জেমস। জানা গেছে, আগামী ২ মার্চ কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন জেমস। ৩ মার্চ সন্ধ্যায় উঠবেন কনসার্ট মঞ্চে। কনসার্ট শেষে পরদিন ৪ মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
১৯৯৮ সালে আত্মপ্রকাশ করে গায়ক রূপম ইসলামের প্রতিষ্ঠিত রক ব্যান্ড ফসিলস। ফসিলসের আত্মপ্রকাশের পর পশ্চিমবঙ্গে রক মিউজিক নতুনভাবে প্রাণ ফিরে পায়। সংগীতে নিজের সাফল্যের পেছনে বাংলাদেশের ব্যান্ডশিল্পীদের প্রতি নানা সময়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপম ইসলাম। ২০১১ সালে দেশ টিভির এক অনুষ্ঠানে গাইতে এসে রূপম বলেছিলেন, ‘আমার অ্যালবাম প্রথম হিট হয়েছিল বাংলাদেশে।’ গায়ক রূপম ইসলাম নিজেও জেমসের গানের ভক্ত।
আয়োজকেরা আশা করছেন, জনপ্রিয় দুই শিল্পীর গানে গানে দুই বাংলার মেলবন্ধনের সাক্ষী হবেন হাজার হাজার দর্শক।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫