যশোর আওয়ামী লীগের রাজনীতিতে শাহীন চাকলাদার ও কাজী নাবিল আহমেদের বিরোধ দীর্ঘদিনের। মূলত সদর আসনে দলীয় মনোনয়ন আর আধিপত্য ঘিরেই তাঁদের দ্বন্দ্ব। এখানে টানা তিন মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শক্ত ভিত গড়েছেন নাবিল। অন্যদিকে কেশবপুরে সরে গিয়ে সংসদ সদস্য হওয়া শাহীন সর্বশেষ জাতীয় নির্বাচনে হেরে গেছেন। সদরের রাজনীতিতে ভাটা পড়েছে তাঁর।
এখন সদর উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আবারও দুজনে মুখোমুখি হয়েছেন। তাঁরা পৃথকভাবে দুটি প্যানেল ঘোষণা করেছেন। প্রতিদিনই নিজস্ব প্রার্থীদের প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর থেকেই নিয়ন্ত্রিত হয় পুরো জেলার রাজনীতি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন এই উপজেলা পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান ছিলেন। তবে তিনি কেশবপুরে যাওয়ার পর সদরের রাজনীতিতে কিছুটা হালকা হয়ে যান। তাই এখন আবারও এখানে আধিপত্য বিস্তার করতে চান তিনি। এরই অংশ হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বসাতে চান তাঁরই চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টুকে। শাহীনের এই প্যানেল থেকে সুলতান মাহমুদ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জ্যোৎস্না আরা মিলি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
এ ছাড়া শাহীনের অনুসারীদের মধ্যে আরও চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল।
অন্যদিকে নাবিলের প্যানেলে চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর রহমান। এ ছাড়া নাবিল গ্রুপ থেকে আরও চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী এবং যুব মহিলা লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা ফাতেমা আনোয়ার।
দুই নেতা তাঁদের প্রার্থীদের বিজয়ী করতে ইতিমধ্যে শহর ও বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ করছেন। একে অন্যকে সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন। এতে করে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে। এ ছাড়া প্যানেলের বাইরে থেকে যাঁরা প্রার্থী হয়েছেন তাঁরা দীর্ঘদিন শাহীন ও নাবিলের সঙ্গে রাজনীতি করেছেন। এখন নির্বাচনের সময় দুজনকে কাছে না পাওয়ায় তাঁদের এড়িয়ে চলছেন দুই বলয়ের অন্য প্রার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘পদবি না থাকলেও তৌহিদ চাকলাদার দীর্ঘদিন ধরে রাজনীতি করে। তৃণমূলের দাবির পরিপ্রেক্ষিতে সে প্রার্থী হয়েছে। এখানে আমার আধিপত্য কোনো বিষয় নয়। জনগণ চাইলে সে নির্বাচিত হবে, জনপ্রতিনিধিও হবে।’
এদিকে নাবিলের মোবাইল ফোনে কয়েক দফা কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর অনুসারী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু বলেন, ‘এমপি তৃণমূলের মতামতের পরিপ্রেক্ষিতে প্যানেল ঘোষণা করেছেন। এর বাইরে গিয়ে নাবিল ভাইয়ের সঙ্গে রাজনীতি করেন এমন আরও দুজন প্রার্থী হয়েছেন। এতে দলে কোন্দল সৃষ্টি হলো।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫