সামষ্টিক অর্থনীতির জন্য বাজেটে অনেকগুলো বড় চ্যালেঞ্জ রয়েছে। এগুলো ঠিক না করলে সামনে অর্থনীতিতে তো আমরা এগোতে পারব না। বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী পদক্ষেপ নেওয়া দরকার ছিল।
তবে বাজেটের আকার কমিয়েছে, যা ভালো দিক। আবার কৃষিতে ভর্তুকি রাখা, সেটাও ভালো। কিছু অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি রাজস্ব ছাড় দেওয়ার বিষয়টি ইতিবাচক। কিন্তু মূল্যস্ফীতি কমানোর মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দিষ্ট নির্দেশনা নেই। রিজার্ভ বাড়ার বিষয়ে পদক্ষেপ দেখি না। বৈদেশিক মুদ্রার বিষয়েও তেমন কিছু নেই।
এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হলেও কেন বিদেশ থেকে ডলার দেশে বিনিয়োগ করবে? জ্বালানির জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেই। আবার কয়লা, এলপিজি এবং জ্বালানি আমদানির জন্য ডলারের জোগান আসবে কীভাবে? এজন্য বিকল্প জ্বালানির উৎস লাগবে।
সব মিলিয়ে মূল্যস্ফীতি, রিজার্ভ এবং জ্বালানির মতো প্রধান তিনটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ জরুরি ছিল। এসব তো জোর করে করার বিষয় নয়। সেই সঙ্গে যুক্ত হয়েছে সরকারের ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণ। অথচ ব্যাংক খাতে এখন দুরবস্থা চলছে। আবার সেখান থেকে সরকার ঋণ নিলে বেসরকারি খাত ঋণ পাবে না। বেসরকারি খাত ঋণ না পেলে বিনিয়োগ ও কর্মসংস্থান হবে কীভাবে? আবার বিদেশ থেকে আমদানি কমালে এনবিআর কর ও রাজস্ব আদায় করবে কীভাবে?
অন্যদিকে মাত্র ১৫ শতাংশ করের মাধ্যমে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এটা তো রাখা উচিত নয়। আবার কর একেবারে কম। অথচ ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ আয়ের করদাতাকে ৩০ শতাংশ দিতে হবে, এসব তো উচিত নয়।
লেখক: সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫