
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর কার্যালয়ে বিজয়ী ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শায়েস্তাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী মিজানুর রহমান শরীফ দাবি করেন, শায়েস্তাবাদ বাজারে তালা প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থী কবির চৌকিদারের ভাই খবির চৌকিদারের নেতৃত্বে হামলা করা হয়। এ সময় তাঁর ব্যক্তিগত অফিস কার্যালয় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে তাঁর ভাই মাইনুল শরীফ, আজাদ শরীফ ও প্রশান্ত বেপারী গুরুতর আহত হন।
নব নির্বাচিত ইউপি সদস্য কবির চৌকিদারের দাবি, মিজান শরিফের কার্যালয়ে তার কর্মী-সমর্থকেরাই হামলা চালিয়েছে।
কাউনিয়া থানার ওসি (তদন্ত) সোগির হোসেন বলেন, আমরা মিজান শরীফের অফিসে গিয়ে ভাংচুর করা আসবাবপত্র দেখতে পেয়েছি। হামলার শিকার দুজনকে উদ্ধার করা হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫