ধনী কিংবা দরিদ্র–সবার ইফতারেই খেজুর থাকা চাই। তাই পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায় অনেক গুণ। খেজুরের উপকারিতাও আছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খেজুরও বিক্রি করেন। এমনকি চীনা ফল জুজুবিকেও খেজুর বলে বিক্রি করেন কেউ কেউ। ভালো ও আসল খেজুর চেনার সহজ উপায় আছে।
বিশেষজ্ঞরা বলছেন, মাছি, পিঁপড়া বা পোকা থাকা খেজুর কেনা যাবে না। এগুলো থাকলে বুঝতে হবে কৃত্রিম মিষ্টি মেশানো হয়েছে অথবা খেজুরটি মেয়াদোত্তীর্ণ। ভালো খেজুরের চামড়া হয় কোঁচকানো।
গবেষক ও চিকিৎসক অধ্যাপক শুভাগত চৌধুরী বলেন, কোঁচকানো চামড়া দেখে খেজুর কিনতে হবে। ভালো খেজুরের চামড়া খুব বেশি মসৃণ ও টানটান হবে না। খেজুর খুব বেশি মিষ্টি হলে বুঝতে হবে কৃত্রিম মিষ্টি মেশানো হয়েছে। খেজুর সাধারণত দেড় বছর পর্যন্ত ভালো থাকে। খেজুর যত পুরোনো হবে, ভেতরটা তত বেশি লালচে হবে। ভেতরটা সাদা হলে বুঝতে হবে খেজুরটা ভালো। তিনি বলেন, খেজুরের গা তেলতেলে হলে বা পাউডার জাতীয় কিছু থাকলে ধরে নিতে হবে কিছু মেশানো হয়েছে। সেগুলো না কেনাই ভালো।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিচালক তাহের জামিল বলেন, খেজুর কেনার আগে বোঁটার দিকটায় শক্ত আবরণ আছে কি না, তা দেখে নিতে হবে। শক্ত আবরণ না থাকলে ভেতরে নষ্ট হয়ে যেতে পারে। শুকনো খেজুর কিনতে হবে। ভেজা খেজুর নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
যত্রতত্র বিক্রি হওয়া খোলা খেজুর না কিনে ভালো দোকান বা সুপার শপ থেকে প্যাকেটজাত খেজুর কেনার এবং প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ ও ভালো ব্র্যান্ড দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। তাঁরা বলছেন, কারও ভালো খেজুর কেনার সামর্থ্য না থাকলে তিনি সহজলভ্য ও পুষ্টিগুণসমৃদ্ধ দেশি যেকোনো মৌসুমি ফলও খেতে পারেন। এমন ফলের মধ্যে রয়েছে বরই, পেয়ারা, তরমুজ, বাঙ্গি, আনারস ইত্যাদি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫