
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গতকাল শনিবার পর্যন্ত ১৩ হাজার ১০৪ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে গতকাল পর্যন্ত উপজেলার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এতে স্কুল ও কলেজ মিলে লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ২ জন। অর্জন হয় ১৩ হাজার ১০৪ জন। আর বাদ পড়া শিক্ষার্থীদের আজ রোববার থেকে নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।
উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের আইসিটি ভবনের একটি কক্ষে অস্থায়ী গণটিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে।
গতকাল টিকা নেওয়ার পর শ্রীকর্ণদিঘী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাথী সুলতানা বলে, ‘দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর টিকা নিতে পেরেছি। ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও সেটি মেনে নিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান বলেন, ‘আমরা চাচ্ছি যে বিদ্যালয়গুলো তাঁর স্বাভাবিক পরিবেশে ফিরে আসুক। এ জন্য শতভাগ শিক্ষার্থীদের টিকা কার্যক্রম সফল করার চেষ্টা করছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫