
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরি উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ জুন এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ছিল। অভিভাবক প্রতিনিধি প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনের তফসিল বাতিল করা হয়।
জানা গেছে, অভিভাবক প্রতিনিধি পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। এর মধ্যে অনিয়মতান্ত্রিকভাবে ৭ জন প্রার্থীর নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহারের জন্য স্থানীয়ভাবে বসে স্বাক্ষর নিয়ে বাকি ৩ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় জল্পনা-কল্পনা সৃষ্টি হলে ৭ জন প্রার্থী তাদের প্রার্থিতার বৈধতা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসারের বরাবরের অভিযোগ দাখিল করে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ জুন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে সমির সরকার, আনিছুর রহমানসহ ৭ জন প্রার্থী উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অভিযোগ আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অ্যাডহক কমিটি গঠন করার পরামর্শ দেন। কারণ বিদ্যালয়ের বর্তমান কমিটির মেয়াদ ২২ জুন পর্যন্ত।
নিয়ম অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করতে হলে এক মাস আগে ঘোষণা দিতে হয়। এ কারণে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
বিদ্যালয় নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন জানান, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণার পর ত্রুটি-বিচ্যুতির কারণে এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্বাচনের তফসিল বাতিল করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান জানান, বিভিন্ন জটিলতার কারণে নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অ্যাডহক কমিটি গঠনের পর পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫