মাঠে আখ রেখেই চিনি উৎপাদন বন্ধ করল জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকল লিমিটেড। মিলের চেয়ে দাম বেশি পাওয়ায় চাষিরা আখ দিচ্ছেন আখ মাড়াইকারী বা গুড় উৎপাদনকারীদের কাছে। যদিও মিল কর্তৃপক্ষ বলছে আখসংকটের কারণে নির্ধারিত সময়ের আগেই মিলটি বন্ধ করা হয়েছে।
জিল বাংলা চিনিকল লিমিটেড সূত্র জানায়, ৬৮ হাজার টন আখমাড়াই করে ৪ হাজার ৭৬০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২ ডিসেম্বর এ মৌসুমের আখমাড়াই শুরু করে মিলটি। লক্ষ্যমাত্রা অনুযায়ী এ মৌসুমে ৬০ দিন আখ মাড়াই করার কথা। এর মধ্যে গত ১২ জানুয়ারি ৪১ দিনে ৩৫ হাজার ১৭১ টন আখমাড়াই করে চিনি উৎপাদন করে ২ হাজার ৩২২ টন। মিল কর্তৃপক্ষ জানায়, আখসংকটের কারণে নির্ধারিত সময়ের আগেই মিলটি বন্ধ করতে হয়েছে।
অথচ বাস্তব চিত্র দেখা গেছে ভিন্ন। মিলে আখমাড়াই বন্ধ হলেও মিল এলাকায় এখনো অনেক আখ রয়েছে। চাষিরা সে আখ মণ হিসেবে স্থানীয়ভাবে আখমাড়াইকারী বা গুড় উৎপাদনকারীদের কাছে বিক্রি করছেন। মিল এলাকায় আখমাড়াই করে গুড় উৎপাদনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না এ অঞ্চলের অনেক আখচাষি। যে পরিমাণ আখ এখনো মাঠে দণ্ডায়মান রয়েছে, সে আখ মিলে সরবরাহ করা হলে অন্তত ১০ দিন বেশি আখমাড়াই চলত মিলটিতে। এতে আখমাড়াই ও চিনি উৎপাদন বৃদ্ধি পেত বলে সংশ্লিষ্টদের ধারণা।
গতকাল মিল এলাকার কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায়, গুড় উৎপাদনকারীরা মিল বন্ধের সুযোগে কৃষকের কাছ থেকে ৪০ মণ আখ ১১ হাজার টাকায় কিনে নিচ্ছেন। চাষিরা জানান, ৪০ মণ আখ মিলে সরবরাহ করে তাঁরা পান ৭ হাজার টাকা। সে হিসাবে প্রতি ৪০ মণ আখে চাষিরা ৫ হাজার টাকা বেশি মূল্য পাচ্ছেন। সে কারণে চাষিরা মিলে আখ সরবরাহ না করে স্থানীয়ভাবে আখমাড়াইকারী বা গুড় উৎপাদনকারীদের কাছে বিক্রি করছেন। এ পর্যন্ত মাঠে আখ রয়েছে মাইছানীরচর, চরকালিকাপুর, তারাটিয়া, কলকিহারা, মেরুরচর, গোয়ালেরচর, ইসলামপুর গংগাপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে।
জিল বাংলা চিনিকল লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আনোয়ার হোসেন জানান, মিল এলাকায় মাড়াইকলে গুড় উৎপাদনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না এ অঞ্চলের অনেক আখচাষি। মিলে আখ সরবরাহের জন্য চাষিদের শুরু থেকেই আহ্বান করা হয়েছে। যে পরিমাণ আখ এখনো মাঠে রয়েছে তা মিলে সরবরাহ করা হলে মিলটিতে আরও ১০ দিন বেশি আখমাড়াই করা যেত। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাব্বিক হাসান জানান, এখনো মাঠে অনেক আখ দণ্ডায়মান রয়েছে।
চাষিরা মাড়াই মৌসুমে মিলে আখ সরবরাহ করেননি। এতে মিলটির অনেক ক্ষতি হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫