পৌরাণিক কল্পবিজ্ঞানের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পায় গত ২৭ জুন। নাগ অশ্বিন পরিচালিত তেলুগু সিনেমাটি একই সঙ্গে মুক্তি পায় হিন্দি, তামিল, মালয়ালম, কন্নড় ও ইংরেজি ভাষায়। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন, শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানির মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। ৬০০ কোটি রুপি বাজেটের কল্কি আয় করেছে ১ হাজার ১০০ কোটি রুপির বেশি। সিনেমা হল কাঁপিয়ে এবার কল্কি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। জানা গেছে, নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিও—ভিন্ন দুটি প্ল্যাটফর্মে ২২ আগস্ট একই দিনে মুক্তি পাবে কল্কি।
নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটির হিন্দি ভার্সন। আর তেলুগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় কল্কি মুক্তি দেবে আমাজন প্রাইম ভিডিও। গতকাল প্ল্যাটফর্ম দুটি ভিন্ন দুই টিজার শেয়ার করে এ খবর জানিয়েছে। কল্কিতে প্রভাসকে দেখা গেছে ভৈরব চরিত্রে। ওটিটিতে মুক্তির খবর জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রভাস বলেন, ‘কল্কি ২৮৯৮ এডি সিনেমায় নির্মাতা নাগার সঙ্গে কাজ করা আমার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা। সিনেমাটি শুধু পৌরাণিক গল্পের সঙ্গে ভবিষ্যৎ পৃথিবীর মিশ্রণ নয়, বরং মানব প্রকৃতির অনেক জটিল উপাদান উঠে এসেছে এতে। ভৈরব চরিত্রে অভিনয় করে প্রেক্ষাগৃহে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। এবার সারা বিশ্বের দর্শক সিনেমাটি দেখতে পাবেন ঘরে বসে। আশা করি, দর্শকেরা উপভোগ করবেন।’
পরিচালক নাগ অশ্বিনের সাজানো গল্প অনুযায়ী, কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। এর মধ্যে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। মহাভারতের সঙ্গে কল্পবিজ্ঞানের মিশেলে লেখা হয়েছে কল্কির চিত্রনাট্য। কল্কির প্রেক্ষাপট কাশী, যেখানে গঙ্গা নদী মানুষের পাপ ধুয়ে শুকিয়ে গেছে। সেখানেই অন্ধকারের মধ্যে বাস করে অশ্বত্থামা। উত্তরার গর্ভের সন্তান নষ্ট করার পাপ ধোয়ার অপেক্ষায় সে-ও বসে আছে।
গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করে দীপিকা অভিনীত চরিত্র সুমতি বা এসইউএম-৮০ (ল্যাব নেম)। পৃথিবীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাঁর ওপর কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। জানা গেছে, প্রথম পর্বের সাফল্যের পর এরই মধ্যে প্রস্তুতি চলছে কল্কির দ্বিতীয় পর্ব নির্মাণের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৯ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫