কিশোরগঞ্জের কটিয়াদীতে মুরগির খামারের নিচে মাছের চাষ করা হয়েছে। খামারের মুরগির বিষ্ঠাই ব্যবহার করা হচ্ছে মাছের খাদ্য হিসেবে। মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠার ব্যবহারে নিষেধাজ্ঞা সত্ত্বেও তা মানছেন না খামারিরা। বিশেষজ্ঞরা বলছেন, মুরগির বিষ্ঠায় থাকা জীবাণু মাছের পেটে গিয়ে রোগবালাই বাড়ছে। আবার সেই মাছ খেয়ে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাণিজ্যিক ও সমন্বিত খামারের মাছের প্রধান খাদ্য হচ্ছে মুরগির বিষ্ঠা। উপজেলার বিভিন্ন মুরগির খামার থেকে বিষ্ঠা সংগ্রহ করে ফেলা হয় পুকুরে। এলাকার বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তি দ্বারাই এই খামারের ব্যবসা চলছে বলে দাবি স্থানীয় সচেতন মহলের।
তবে মাছচাষিরা জানান, মাছের খাদ্যমূল্য অতিরিক্ত বেড়ে যাওয়ায় এখন আর আগের মতো পুষিয়ে উঠতে পারছেন না তাঁরা। ফলে মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করছেন। একশ্রেণির ব্যবসায়ীর মাধ্যমে উপজেলাসহ আশপাশের এলাকার মুরগির খামারগুলো থেকে বিষ্ঠা সংগ্রহ করে থাকেন তাঁরা। কম দামে পাওয়া ওই বিষ্ঠা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও মাছের খাদ্য হিসেবে খামারে তা ব্যবহার করছেন মাছচাষিরা।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, কটিয়াদীতে ২ হাজার ১৭০ জন মাছচাষি রয়েছেন। এর মধ্যে ৫২টি বাণিজ্যিক মৎস্য খামারে বিভিন্ন প্রজাতির মাছের চাষ হয়। খামারগুলোতে বছরে উৎপাদন হয় প্রায় ৫ হাজার ৩৫৪ টন মাছ। উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৬ হাজার ৮৮৮ টন। ঘাটতি রয়েছে ১ হাজার ৫৩৩ টন।
উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, মুরগির বিষ্ঠায় অ্যান্টিবায়োটিক রেসিডিও, ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াসহ বিভিন্ন ধরনের ডিজিজ ইনফেকট্যান্ট থাকে। মুরগির বিষ্ঠা মাছে খাওয়ার পর সেই মাছ খেলে সেগুলো মানবদেহে প্রবেশ করে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তা ছাড়া, মুরগির বিষ্ঠায় থাকা অতিরিক্ত ক্যালসিয়াম, ফসফরাস পুকুরের পরিবেশ নষ্ট করে।
মোহাম্মদ দেলোয়ার হোসাইন আরও জানান, মুরগির বিষ্ঠায় ক্ষতিকর উপাদানগুলো পানিতে অক্সিজেনের স্বল্পতা ঘটানোর মাধ্যমে মাছের স্বাস্থ্যের ক্ষতি ও রোগব্যাধি বৃদ্ধিতে সহায়তা করে। এই সব খামারে মাছের রোগবালাই দেখা দিলে কোনো ওষুধে কাজ করে না।
মাছচাষিদের মুরগির বিষ্ঠা ব্যবহার না করার জন্য বিভিন্ন অনুষ্ঠান বা সেমিনারের মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উসমান গণি বলেন, মৎস্য খামারের ওপরে পোলট্রি ফার্ম স্থাপন করে মুরগির বিষ্ঠার মাধ্যমে উৎপাদিত মাছ স্বাস্থ্যকর নয়। এ জন্য মৎস্য খামারের ওপর কোনো পোলট্রি খামারের অনুমোদন দেওয়া হয় না। তারপরেও বেশির ভাগ খামারে মাছের খাদ্য হিসেবে বিষ্ঠা ব্যবহার করার জন্য পোলট্রি ফার্ম তৈরি করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব বলেন, মুরগি পালনে নানা রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়।যেগুলো বিষ্ঠার মাধ্যমে মাছের শরীরে প্রবেশ করে। এগুলো ধ্বংস হয় না। এই সব খামারের মাছ খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে রোগজীবাণু প্রবেশ করে, যা মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। বিশেষ করে কিডনি ও লিভারের বেশি ক্ষতি করে।
ডা. তাজরিনা তৈয়ব আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষ্ঠার ব্যবহার বন্ধে জনপ্রতিনিধি, সমাজসচেতন মানুষসহ সবাইকে নিজের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫