দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভেদ প্রকাশ্যে এসেছে আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে। সাবেক মেয়র ইকরামুল হক টিটুর বিপক্ষে অবস্থান নিয়ে হাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজুকে সমর্থন দিয়েছেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর অনুসারীরা। এতে কিছুটা বেকায়দায় পড়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম।
স্থানীয় ও দলীয় সূত্র বলেছে, সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঙ্গে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সিটি মেয়র টিটুর বড় ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম। শান্ত দলীয় মনোনয়ন পেলে টিটু প্রথমে তাঁকে সমর্থন দিলেও শামীম স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পিছু হটেন। তখন থেকেই টিটু-শান্তর দ্বন্দ্ব প্রকট হতে থাকে।
গত মঙ্গলবার শান্তর অনুসারীরা শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিল্কী টজুকে সমর্থন জানিয়ে নগরীতে মিছিল বের করেন। এরপর থেকেই টজুর হাতি প্রতীকের প্রচারে গতি বেড়ে যায়। শান্তর সমর্থক মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পাঠান বলেন, ‘আমরা একজন ত্যাগী আওয়ামী রাজনীতির পরীক্ষিত সৈনিকের পক্ষে অবস্থান নিয়ে মাঠে নেমেছি। আমরা শান্ত ভাইয়ের রাজনীতি করি। টজু ভাইয়ের পক্ষে আমাদের নেতারও অবস্থান রয়েছে। বিগত সময়ে যাঁরা নৌকার নির্বাচন করেছেন, তাঁরাই মূলত হাতি প্রতীকের সমর্থনে মাঠে নেমেছেন।’
ঘোড়া প্রতীকের এহতেশামুল আলম বলেন, ‘প্রত্যাশা ছিল স্থানীয় এমপির সমর্থন পাব, তবে না পেলেও নেতা-কর্মী ও ভোটাররা আমার সঙ্গে রয়েছেন।’
সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত বলেন, ‘স্থানীয় কোনো নির্বাচনে সংসদ সদস্যদের প্রকাশ্যে কারও পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ নেই। তবে নেতা-কর্মীদের প্রতি আমার নির্দেশনা থাকবে, যাঁরা বিগত সময়ে নৌকার পক্ষে কাজ করেছেন, তাঁদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫