দিল্লির মেয়ে হলেও রাকুল প্রীত সিং সরাসরি বলিউডে আসেননি। এসেছেন দক্ষিণ ঘুরে। এ পর্যন্ত ৩০টি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। খোলামেলা স্বভাবের রাকুল বলিউডে প্রথম নাম লেখান ‘ইয়ারিয়া’ সিনেমা দিয়ে। কিন্তু সেই যাত্রা বেশি লম্বা হয়নি। ফের দক্ষিণে নিয়মিত হন।
রাকুল বলেন, ‘দক্ষিণে কয়েকটি সিনেমা করার পর গ্র্যাজুয়েশনের জন্য অভিনয়ে বিরতি নিয়েছিলাম। শেষ করে আবার অডিশন দেওয়া শুরু করলাম। তৃতীয় অডিশনে “ইয়ারিয়া” সিনেমায় কাস্ট হলাম। এর মধ্যে দক্ষিণের প্রযোজক, পরিচালকেরা আবার আমার সঙ্গে যোগাযোগ করা শুরু করলেন। “ইয়ারিয়া”র শুটিং শেষ হওয়ার দুই দিন আগেই আমি প্রথম তেলুগু সিনেমা সাইন করি। এরপর ২০১৮-তে “আইয়ারি” নামে আরও একটি হিন্দি সিনেমায় কাজ করেছিলাম। এভাবেই হিন্দি, তেলুগু, তামিল—সবই পাশাপাশি করে যাচ্ছি।’
প্রথম সারির না হলেও বলিউডের এই সময়ের ব্যস্ত অভিনেত্রী রাকুল প্রীত। এ বছর তাঁর মুক্তি প্রতীক্ষিত সাত সিনেমার ছয়টিই বলিউডের। এপ্রিল মাসেই তাঁর মুক্তির খাতায় যোগ হয়েছে দুইটি সিনেমা। ১ এপ্রিল মুক্তি পেয়েছে জন আব্রাহামের বিপরীতে ‘অ্যাটাক’, ২৯ এপ্রিল মুক্তি পাবে অজয় দেবগণের সঙ্গে ‘রানওয়ে ৩৪’।
‘অ্যাটাক’ সিনেমায় ড. সাবার চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত। অন্যদিকে ‘রানওয়ে ৩৪’ সিনেমাটির নামেই বোঝা যায় বিমানসংশ্লিষ্ট কোনো গল্প। শোনা যাচ্ছে, ২০১৫ সালে জেট এয়ারওয়েজের দোহা থেকে কোচির যাত্রীবোঝাই একটি বিমানের চালক যেভাবে ভয়ংকর প্রতিকূলতার মধ্যেও যাত্রীদের প্রাণ বাঁচিয়েছিলেন, সেই ঘটনা এই সিনেমার মূল বিষয়। ১৪১ জন যাত্রী ও ৮ জন ক্রু মেম্বারসহ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে বিমানটি। নির্দিষ্ট বিমানবন্দরে অবতরণ করতে না পারায় পাইলট বিমানটি নিয়ে যান ত্রিবান্দ্রাম বিমানবন্দরে। তবে সেখানেও অপেক্ষা করে ছিল অন্য জটিলতা। কারণ ফুয়েলও তখন প্রায় শেষ। তা সত্ত্বেও বিমানটি ল্যান্ড করাতে পেরেছিলেন চালক। অজয় ও রাকুলকে পাইলটের চরিত্রে দেখা যাবে ‘রানওয়ে ৩৪’ সিনেমায়।
রাকুল সম্পর্কে...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫