
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের বুকে জেগে ওঠা চরে বাড়ছে আখ চাষ। এবার কম খরচ আর স্বল্প পরিশ্রমে ভালো ফলন পাওয়ায় কৃষকেরা কাঙ্ক্ষিত লাভের আশা দেখতে পাচ্ছেন।
সম্প্রতি চরে গিয়ে দেখা গেছে, এ বছর আখের ব্যাপক চাষ হয়েছে। কৃষকদের অনেকে শেষ সময়ে খেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবার কেউ কেউ আখ কেটে বিক্রি করা শুরু করেছেন।
চাষিরা জানান, অন্য ফসলের চেয়ে আখ চাষে লাভ বেশি হয়। প্রতি বিঘা জমিতে চাষ করতে ২২ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। ফসল বিক্রি করা যায় ৬৫ থেকে ৭০ হাজার টাকার। পাইকারেরা খেত থেকেই আখ কিনে নিয়ে যাচ্ছেন। প্রতিটি আখ ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।
আখচাষি আব্দুস ছামাদ বলেন, ‘এক বিঘা ৪ শতাংশ জমিতে আখ চাষ করেছি। এতে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। ফলন বেশ ভালো। পাইকার ওই জমির আখের দাম ৫০ হাজার টাকা বলেছেন।’
ফেরদৌস নামের আরেক চাষি জানান, তিনি দেড় বিঘা জমিতে আখ চাষ করেছি। প্রতি বিঘা জমির ফসল ৭০ হাজার টাকার ওপরে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, চলতি মৌসুমে ভূরুঙ্গামারীতে ৭ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। চরাঞ্চলের মাটি আখ চাষের উপযোগী হওয়ায় সেখানে এই চাষ বেড়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকেরা এতে দিন দিন আগ্রহী হচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫