ওলকচু চাষে খরচ হয় কম, লাভ হয় প্রায় তিন গুণ। পতিত জমিতেও এ ফসল চাষ করা যায়। তাই অল্প খরচে ওলকচু চাষ করে অধিক লাভের স্বপ্ন দেখছেন জয়পুরহাটের কৃষকেরা।
তাঁরা স্থানীয় উন্নত জাতের কন্দাল ফসল চাষ প্রকল্পের আওতায় এবার ওলকচু চাষ করছেন।
জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে কন্দাল ফসল চাষ প্রকল্পের আওতায় এবার বৈশাখ মাসের শেষার্ধে ২০ শতক জমিতে ওলকচু চাষ করেছেন তিনি। জমি প্রস্তুত থেকে শুরু করে সার ও কীটনাশক প্রয়োগ, চারা রোপণ, জমির পরিচর্যা ও সেচ বাবদ এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। বীজ বপনের সাত-আট মাসের মধ্যেই এ ফসল ঘরে ওঠে। সে হিসাবে অগ্রহায়ণ বা পৌষ মাসের মাঝামাঝি সময় ফসল তুলতে পারবেন তিনি। সে পর্যন্ত খরচ হবে আরও ৫ হাজার টাকা।
সাইফুল ইসলাম আরও বলেন, ‘বিশ শতক জমিতে আমি ওলকচুর গাছ লাগিয়েছি ৪৫০টি। ফসল ঘরে তোলা পর্যন্ত ৫০টি গাছ মরে গেলেও বেঁচে থাকবে ৪০০টি। প্রতিটি গাছ থেকে ৬-৮ কেজি পর্যন্ত ওল পাওয়া সম্ভব বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। সে হিসাবে ফলন হওয়ার কথা ২ হাজার ৪০০ কেজি। খুচরা বাজারে ওলকচু ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও পাইকারিতে বিক্রি হয় অন্তত ৩০ টাকা কেজি দরে।
পাইকারিতে বিক্রি করলেও এ ফসল থেকে পাব অন্তত ৭০ হাজার টাকা। তাতে সব খরচ বাদ দিয়ে লাভ থাকবে অন্তত ৫০ হাজার টাকা।’
সদর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় বেশ কয়েকজন কৃষক এবার ওলকচু চাষ করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা জানান, এই
বছর আবহাওয়া ভালো থাকায় কৃষকেরা গাছপ্রতি ৭ থেকে ১০ কেজি পর্যন্ত ওলের ফলন পাবেন বলে আশা করা হচ্ছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কায়সার ইকবাল বলেন, ওলকচু চাষে খরচ হয় নামমাত্র। কিন্তু লাভ হয় দুই থেকে তিন গুণ। এতে রোগবালাই কম। অনাবৃষ্টি বা খরার কবলে না পড়লে, সেচের প্রয়োজন হয় না। পরিত্যক্ত আধা ছায়া জায়গায়ও এটি হয়।
রোদযুক্ত জায়গায় লাগানো গেলে ফলন ভালো হয়। বাজারদর কম থাকলে, ফসল না তুললেও ক্ষতি হয় না। দেরিতে তুললে ফলন আরও বাড়ে। মোট কথা, ওলকচু
চাষে লোকসানের আশঙ্কা নেই বললেই চলে।
কায়সার ইকবাল আরও জানান, জয়পুরহাটের কৃষকদের ওল চাষে আগ্রহী করার জন্য কৃষি বিভাগ নানাভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য সদর উপজেলার দর্শনীয় স্থানে বেশ কিছু প্রদর্শনী প্লটের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা কৃষিকাজে নতুন আসছেন, তাঁদের জন্যও ওল চাষ নিরাপদ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫