এক সিজন শেষ, আরেক সিজনের শুরু। নতুন রূপে ছোট পর্দায় ফিরছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা ব্যানার্জি। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতার জনপ্রিয় এই শোর নবম সিজন। প্রায় এক যুগ ধরে রচনার উপস্থাপনায় চলছে এই শো। সোম-শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় জি বাংলায় দেখা যায় ‘দিদি নম্বর ওয়ান’।
এক ভিডিও বার্তায় রচনা বলেন, ‘দিদিরা মনের খবর রাখে, পাশে থাকে সব সময়। অন্ধকারে দিদিরা আলোর পথ দেখায়। জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দে বাঁচতে শেখায়। দিদিদের এগিয়ে নিয়ে চলা বাংলার সেই দিদিরাই “দিদি নম্বর ওয়ান”।’
নতুন সিজনে নিজেকেও নতুনভাবে হাজির করবেন রচনা। এ ছাড়া, আগের সিজনের মতোই তাঁকে ঘিরে থাকবেন হার না-মানা দিদিরা। সিজন ৯-এ যোগ হবে নতুন কিছু খেলা।
২০১০-এ জি বাংলায় প্রচার শুরু হয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’। প্রথম দিন থেকেই অনুষ্ঠানের অভিনবত্ব আর রচনার সঞ্চালনা অনুষ্ঠানটি জনপ্রিয় করে তোলে। মাঝে কিছুদিনের জন্য উপস্থাপিকা বদল হয়েছিল। রচনার জায়গায় এসেছিলেন দেবশ্রী রায় ও জুন মালিয়া। দর্শকদের অনুরোধে চ্যানেল কর্তৃপক্ষ ফিরিয়ে এনেছেন রচনাকে।
অনুষ্ঠানটি এখন শুধুই সাধারণ নারীদের নয়, অনেক তারকারও প্রিয় অনুষ্ঠান। রচনা বলেন, ‘দিদিদের লড়াই আর যুদ্ধ জয়ের গল্প শুনে আমি নিজেও উদ্দীপ্ত হই। অনেক মেয়ে এই শো দেখে উৎসাহিত হয়। নতুনভাবে নিজেদের তৈরি করে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫