গরমের সময় এয়ারকন্ডিশনারের বিকল্প হিসেবে ইদানীং এয়ারকুলারের জনপ্রিয়তা বেড়েছে। এর প্রথম কারণ মোটামুটি মানের একটি এয়ারকন্ডিশনার কিনতে হলে বেশ ভালোই খরচ পড়ে যায়। কিন্তু দামের দিক থেকে এয়ারকুলারগুলো বেশ সাশ্রয়ী। এ ছাড়া এটি সহজে স্থানান্তর করা যায়। এগুলো বাইরের তাজা বাতাসকে শীতল করে। পাশাপাশি এয়ারকুলারের কারণে ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যায় না, যা এয়ারকন্ডিশনারের কারণে হয়।
কিন্তু এয়ারকন্ডিশনারের মতোই এয়ারকুলারেরও রয়েছে কিছু রক্ষণাবেক্ষণের প্রয়োজন। শুধু এর কার্যকারিতা বাড়ানোর জন্য নয়; বৈদ্যুতিক এই যন্ত্রের আয়ু দীর্ঘায়িত করতে এবং অদূরভবিষ্যতে এর মেরামতের খরচ কমাতেও সঠিকভাবে যত্ন নেওয়া প্রয়োজন।
ধুলো-ময়লা পরিষ্কার করুন
এয়ারকুলার সাধারণত ধুলো-ময়লা জমেই নষ্ট হয় বেশি। এ কারণে মাসে একবার এর ফ্যানটা খুলে নিয়ে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে পারলে ভালো হয়। সেই সঙ্গে নরম সুতি কাপড় দিয়ে এর ভেতরটাও ভালোমতো পরিষ্কার করে নিতে হবে।
পানি থেকে দূরে রাখুন
এয়ারকুলারের ভেতরে নিয়মিত পানি দিতে হয়। তার মানে এই নয় যে এটাতে পানি পড়লে এর কোনো ক্ষতি হবে না। তাই পানি থেকে দূরে রাখতে হবে আপনার এয়ারকুলারটি।
সংরক্ষণ
শীতের সময় বা যে সময়গুলোতে এয়ারকুলার দীর্ঘদিন ধরে ব্যবহার হবে না, তখন এর পাওয়ার সাপ্লাই সুইচ অফ করে প্লাগ খুলে রেখে দেওয়াটাই ভালো। তা ছাড়া বজ্রপাতের সময়েও এ কাজ করলে আপনার এয়ারকুলারের আয়ু বাড়বে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫