
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার সার্টিফিকেট লাগিয়ে সাড়ে এগারো হাজার মানবতাবিরোধীদের ক্ষমা করে দিয়েছিল। তিনি ইনডেমনিটি বিল করে খুনিদের রক্ষা করেছিলেন।’
ঝালকাঠির নলছিটি উপজেলার নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার সকালে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু।
শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী সভাপতিত্বে করেন। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সর্দার মোহম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি ও নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জি কে মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার সুমাইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি এস্কেন্দার আলী খান বক্তব্য দেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫