
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা।
আগামী শনিবার অনুষ্ঠিত হবে বিদ্যা দেবী সরস্বতীর পূজা। শাস্ত্রমতে, প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়।
এ উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার প্রতিমা তৈরির কারিগরেরা। ইতিমধ্যে প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ হয়েছে। এখন শুরু হয়েছে প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ।
উপজেলার লোকনাথ মন্দির, কালীমন্দির, বারোয়ারি পূজা মন্দির, বানিয়াজুরী সর্বজনীন মন্দির, তরা, বালিয়াখোড়া, সিংজুরী কালীবাড়ি মন্দিরসহ বিভিন্ন স্থানে প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা দেখা যায়।
ঘিওর গৌরাঙ্গ ক্লে আর্ট সেন্টারে প্রতিমা বানাচ্ছিলেন গৌরাঙ্গ কীর্তনিয়া। ‘এবার ৭০টি প্রতিমা তৈরি করেছি, যা সর্বনিম্ন দেড় হাজার থেকে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হবে। তাই দুজন সহযোগীকে নিয়ে সকাল থেকে মাঝরাত পর্যন্ত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছি।’
বানিয়াজুরী ইউনিয়নের জাবরা-মির্জাপুর পালপাড়ার মৃৎশিল্পী হারান পাল ও তপন পালের বাসায় গিয়ে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকৃতির প্রতিমা তৈরির কাজ চলছে। এ কাজে বাড়ির গৃহবধূরাও সহায়তা করেছেন।
ঘিওর কানাই-বলাই মন্দিরের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু বলেন, ‘আগামী ৫ ফেব্রুয়ারি শনিবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। আশা করছি, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে, শান্তিপূর্ণভাবে ও জাঁকজমক পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫