
শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারের পালপাড়ায় প্রতিমা তৈরির ব্যস্ততা বেড়েছে। দিন-রাত কাজ করে প্রতিমার কাঠামো তৈরির কাজ প্রায় শেষ করেছেন কারিগরেরা। পূজার প্রায় ২০ দিন আগে শুরু হবে রং ও তুলির কাজ।

নরসিংদী জেলার আরগীনগর মোড়ে গেলেই প্রথমেই নাকে ভেসে আসে একধরনের তীব্র আঠার গন্ধ। চারপাশে তাকালেই দেখা যায়, বিভিন্ন শিল্পকারখানার বাইরে ছোট ছোট কারিগরদের হাতে তৈরি হচ্ছে জুতা।

প্রতিবেশী আলাউদ্দিন জানান, রাত ১টা থেকে দেড়টার দিকে নজরুল ইসলাম তাকে ফোন করে বলেন, "বন্ধু, আমার বন্দুক লোড করা হয়ে গেছে। তুই একটু ৯৯৯-এ কল কর।" এর পরপরই তিনি কল কেটে দেন। আলাউদ্দিন সঙ্গে সঙ্গে ছুটে আসেন, কিন্তু বাড়ির প্রধান ফটক বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি।

বগুড়ার চিকন সেমাইয়ের সুনাম দীর্ঘদিনের। স্থানীয় বাজারের পাশাপাশি অন্য জেলায় এর চাহিদা রয়েছে। বগুড়া শহরতলির বেজোড়া, কালশিমাটি, শ্যামবাড়িয়া, নিশ্চিতপুর গ্রামে প্রতিবছর রমজান মাসের শুরু থেকে ধুম পড়ে যায় এই সাদা চিকন সেমাই তৈরির