সখীপুর ও গোপালপুরে উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের ধানবীজ পাচ্ছেন ১২ হাজার কৃষক। ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হবে। গতকাল বুধবার এই বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সখীপুর প্রতিনিধি: উপজেলা পরিষদের সামনে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিনে দুই হাজার কৃষককে হাইব্রিড জাতের ধানবীজ দেওয়া হয়। পরের দুই দিনে আরও চার হাজার কৃষককে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধানবীজ ও সার দেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
গোপালপুর প্রতিনিধি: উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ছোট মনির। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫