প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা জাকিয়া মুন। ডাকনাম মাহা। মডেল ও অভিনেত্রীর বাইরে তিনি একজন এমবিবিএস চিকিৎসক। পোশাক ডিজাইনার হিসেবেও সুনাম রয়েছে, লেখেন গান ও নাটকের গল্প। তাহসান গেয়েছেন তাঁর লেখা গান। নিশো ও অপূর্বর মতো তারকারা অভিনয় করেছেন তাঁর লেখা নাটকে। জাজ জানায়, তাদের নতুন সিনেমা ‘পাপ’-এর মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে মাহার।
ইতিমধ্যেই সিনেমার কাজ শুরু হয়েছে। নির্মাতা সৈকত নাসির বলেন, ‘অনেক দিন পর জাজের কাজ করছি। আজিজ ভাই (প্রযোজক) চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি ও রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে। থাকছেন মাহাসহ আরও এক নতুন নায়িকা।’
মাহা বলেন, ‘ফ্যামিলি ট্র্যাডিশন হলো চিকিৎসক হওয়া। আমার মা-সহ পরিবারে অনেকেই চিকিৎসক। তাই পড়াশোনা করেছি চিকিৎসাবিদ্যায়। কিন্তু আমার প্যাশনটা মডেলিং ও ফ্যাশন ডিজাইনে। আর অভিনয়ের শখটা সবচেয়ে এগিয়ে। এই কাজটা করে আমি যে তৃপ্তি আর আনন্দ পাই, তা আর কিছুতেই পাই না। অভিনয়ে নিজেকে আরও দক্ষ করার চেষ্টা করছি।’
২০১২ সালে কলকাতায় আয়োজিত ‘মিসেস অদ্বিতীয়া’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী মাহা। দুই বাংলার সুন্দরীদের নিয়ে আয়োজিত ওই প্রতিযোগিতায় মাহা ‘বেস্ট ক্যাটওয়াক’ ও ‘বেস্ট ফটোজেনিক’ হিসেবেও অ্যাওয়ার্ড জেতেন। এরপর একাধিক নাটক ও টেলিফিল্মে কাজ করেন মাহা। ছটকু আহমেদের চিত্রনাট্যে এবং শান্তি ইসলামের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করেন সিনেমায়, নাম ‘মহানগর’। মাহার সহ-অভিনেতা ছিলেন আরিফিন শুভ এবং সুপারহিরোখ্যাত রোজ। তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন মাহা।
মাহা অভিনীত টিভি নাটকের মধ্যে উল্লেখযোগ্য জাহিদ হাসানের বিপরীতে ‘ব্যাক টু দ্য প্যাভিলিয়ন’, তৌকীর আহমেদের বিপরীতে ‘বাইফোকাল’ ও ‘বকুলপুরের যাত্রী’, শাহেদের বিপরীতে ‘শিকড়’ এবং শাহরিয়ার শুভর বিপরীতে ‘পারদ ফুলের ঘ্রাণ’ ইত্যাদি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫