
‘জাহাজ দুর্ঘটনার খবর শুনে কর্ণফুলীতে ছুটে আসি। জহিরুল ইসলামের দেহটা একদম গলে গেছে। ছোট্ট তিনটি বাচ্চাকে তাদের বাবার চেহারাটাও দেখতে পেল না।
হাসপাতালে নিয়ে শুধু ওদের বাবার একটা হাতই দেখিয়েছি। ছোট মেয়েটা জিজ্ঞেস করেছিল, তার আব্বুর হাতে কী হয়েছে। উত্তর দিতে পারলাম না। বোনের তিন মাস বয়সে আমরা বাবাকে হারিয়ে ফেলি। এখন তাঁর স্বামীটাও অকালে মারা গেল। ছোট তিনটা বাচ্চা নিয়ে কীভাবে চলবে, তা কোনোমতেই বুঝতে পারছি না।’
কথাগুলো চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজ এফভি মাগফেরাত ডুবির ঘটনায় মারা যাওয়া প্রকৌশলী জহিরুল ইসলামের (৩৮) শ্যালক মুহাম্মদ হানিফ।
গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলীর ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় প্রপেলার (পাখা) খুলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ডুবে যায়। এতে মারা যান প্রকৌশলী জহিরুল ইসলামসহ ক্যাপ্টেন, প্রধান কর্মকর্তা, মাস্টার ও ডক কর্মচারীসহ সাতজন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও এক নাবিক।
জহিরুল ইসলাম পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বলতে তিনিই ছিলেন। তিন মাস আগে জাহাজটিতে চাকরি হয়েছিল তাঁর। সেখান থেকে যে বেতন পেতেন, তা দিয়েই স্ত্রী ও তিন শিশু সন্তানের সংসার চলত জহিরুলের। কিন্তু এখন তিনি শুধুই স্মৃতি। জহিরুলকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও স্বজনেরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার জহিরুলের বাসায় গিয়ে দেখা যায়, বাবাকে হারিয়ে নির্বাক হয়ে আছে জহিরুলের তিন শিশুসন্তান। বড় মেয়ে মোছাম্মৎ মুনতাহা একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। আরেক সন্তান মোছাম্মৎ মুনতাসিন পড়ে দ্বিতীয় শ্রেণিতে। ছোট মেয়ে মোছাম্মৎ মুনফির বয়স ১ বছর ৭ মাস।
শোকের দিশেহারা পরিবারটিতে দেখা যায়, বাবাকে হারিয়ে বড় মেয়ে মুনতাহা তার ছোট ভাই-বোনকে কোলে নিয়ে বসে আছে। তাঁদের মুখে কোনো কথা নেই। পাশের কক্ষে বাকরুদ্ধ হয়ে বসে আছেন মা ফেরদৌস বেগম।
জহিরুলের সহকর্মীরা জানান, যখন জাহাজটি ডুবে যাচ্ছিল, তখন ইঞ্জিন কক্ষে ছিলেন জহিরুল। সেখানে তেল ও ভারী কিছুর আঘাতে হাতে আঘাত পান তিনি। শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার নিজ গ্রামে নিয়ে যান স্বজনেরা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫