পাঁচ বছর পর চ্যানেল আইয়ের পর্দায় আবারও ফিরছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ। ২০১৭ সালে হয়েছিল এ আয়োজনের সর্বশেষ আসর। সেরাকণ্ঠের এবারের সপ্তম আসরে বিচারক হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের তিন খ্যাতিমান মুখ রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে সেরাকণ্ঠের প্রাথমিক অডিশন রাউন্ড শুরু হবে।
আয়োজনের ঘোষণা দিতে গতকাল চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আয়োজনের স্পনসর প্রতিষ্ঠান ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আরেক বিচারক সামিনা চৌধুরী বিশেষ কারণে সংবাদ সম্মেলনে আসতে পারেননি। এ ছাড়া সেরাকণ্ঠের বিভিন্ন আসরের বিজয়ীরাও এসেছিলেন।
সেরাকণ্ঠের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন সংবাদ সম্মেলনে জানান, এবারের আসরে শুধু বাংলাদেশের প্রতিযোগীরা নন, অংশ নেবেন উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষীরাও। সেখানেও সেরাকণ্ঠের অডিশন হবে। এ আয়োজনের আগের আসরে প্রতিযোগীদের নির্দিষ্ট বয়সসীমা ছিল। তবে এবার সেটা রাখা হচ্ছে না। ছোট-বড় যেকোনো বয়সের প্রতিযোগী সেরাকণ্ঠ নির্বাচিত হওয়ার দৌড়ে অংশ নিতে পারবেন।
এর আগে সেরাকণ্ঠের তিনটি আসরে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন রুনা লায়লা। এবার তিনি সুপার সিক্সটিন্থ রাউন্ড থেকে বিচারকের আসনে বসবেন। অনুষ্ঠানে প্রতিযোগীদের উদ্দেশে রুনা লায়লা বলেন, ‘এর আগে যাঁরা সেরাকণ্ঠে অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন ভালো করছেন। আমি আশা করব, এবারও আমরা অনেক ভালো কণ্ঠ খুঁজে পাব। আমার একটাই অনুরোধ, যাঁরা এ প্রতিযোগিতায় অংশ নেবেন, আপনারা প্লিজ গানটা ভালো করে শিখে আসবেন। নিয়মিত রেওয়াজ করবেন। এটা ছাড়া এগিয়ে যাওয়ার আর কোনো পথ নেই।’
ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর। এর আগের আসরেও উপস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫