অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের আগে জস হ্যাজলউড ও ডেভিড ওয়ার্নারের চোট বিপাকে ফেলেছিল অস্ট্রেলিয়াকে। স্বাগতিকদের আরও বিপদ বাড়ে ম্যাচ শুরুর আগে যখন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে অধিনায়ক প্যাট কামিন্স ছিটকে গেলেন। আকস্মিকভাবেই অধিনায়কত্বের দায়িত্ব পান বল টেম্পারিং বিতর্কে ২০১৮ সালের মার্চে নেতৃত্ব হারানো স্টিভ স্মিথ।
তবে মাঠের বাইরের এই বিপর্যয় অজিদের মাঠের পারফরম্যান্সে তেমন কোনো প্রভাব ফেলেনি। ডেভিড ওয়ার্নার ও মারনুস লাবুশেনের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২২১।
দিবারাত্রির এই টেস্টে ইংলিশদের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। টস জিতে আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়াকে প্রথমে ধাক্কা দেন স্টুয়ার্ট ব্রড। ওপেনার মার্কাস হ্যারিসকে (৩) ফিরিয়ে দেন ৪ রানের মধ্যেই। তবে ঝলমলে এক জুটিতে দলকে এগিয়ে নেন ওয়ার্নার ও লাবুশেন। ফিফটি পেরিয়ে সেঞ্চুরির দিকে ওয়ার্নার ছুটছিলেন আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে। তবে বিপত্তি বাধে দলীয় ১৭৬ রানে। বেন স্টোকসের বলে ওয়ার্নার ক্যাচ তুলে দেন ব্রডের হাতে। এ সিরিজে ব্রিসবেনের পর অ্যাডিলেডেও ‘নড়বড়ে নব্বইয়ে’র ফাঁদে পড়ে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন তিনি। আগের টেস্টে ৯৪ করা ওয়ার্নার এবার ফিরেছেন ৯৫ রানে।
ওয়ার্নারের সেঞ্চুরি না পাওয়ার দিনে দলকে অবশ্য আর বিপদে পড়তে দেননি লাবুশেন ও স্মিথ। সেঞ্চুরির প্রত্যাশায় দিন শুরু করবেন ৯৫ রানে অপরাজিত লাবুশেন। আর ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ উইকেটে আছেন ১৮ রানে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫