এখন প্রতিবছর বিশ্বজুড়ে উদ্যাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনবদলের সঙ্গে সঙ্গে একুশে ফেব্রুয়ারি ঘিরে তাই ফ্যাশনে এসেছে বৈচিত্র্য। পোশাকের মধ্যে বাংলা ভাষার এই গৌরবগাথা তুলে ধরতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা লাইফস্টাইলে থাকছে পোশাকের রকমারি আয়োজন।
এ বছর সারা লাইফস্টাইলের মাতৃভাষা দিবসের আয়োজনে নারীদের সংগ্রহে থাকছে থ্রিপিস, কুর্তি, টপস। পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট এবং টি-শার্ট। মেয়েশিশুদের জন্য থাকছে ফ্রক, টপস, কুর্তি আর ছেলেশিশুদের জন্য থাকছে টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট সেট।
সারা লাইফস্টাইলের মাতৃভাষা দিবসের সংগ্রহে ফুটে উঠেছে একুশের বাহারি নকশা। মাত্র ৫০০ থেকে শুরু করে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে পোশাকগুলো। মাতৃভাষা দিবস কালেকশনের এসব পোশাক কেনা যাবে সারার সব আউটলেট, ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। এ ছাড়া পুরো দেশে হোম ডেলিভারি পাওয়া যাবে কুরিয়ারের মাধ্যমে। ঢাকার বাইরে সারার প্রথম আউটলেট রংপুরের জাহাজ কোম্পানির মোড়ে। সেখানে পাওয়া যাবে সারার সব পোশাক।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫