পাবনায় দুই দিনের ব্যবধানে ডাবল সেঞ্চুরি পার করেছে কাঁচা মরিচের দাম। জেলার বিভিন্ন হাটবাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। দুই দিন আগে কেজি ছিল ১৬০ থেকে ১৮০ টাকা। এতে নিম্ন ও মধ্যবিত্তদের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার চাটমোহর পৌর সদরের থানা বাজার ও নতুন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ কোথাও ২০০ টাকা, কোথাও ২১০ টাকা আবার কোথাও ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এই উপজেলার হাটবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হয়েছে।
বাজার করতে আসা বিলচল ইউনিয়নের আব্দুল করিম বলেন, দুই সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নতুন বাজারের সবজি দোকানি রব্বেল সরদার বলেন, হাটবাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, ব্যবসায়ীরা বাজারে কাঁচা মরিচের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। বাজার নিয়মিত তদারক করা হচ্ছে।
বাজারে অস্থিরতা সম্পকিত আরও পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫