
দেশের বিভিন্ন স্থান থেকে বরগুনার পাথরঘাটায় আনা হয় কাঁচা মরিচ, বেগুন, লাউ, শাকসবজি, মিষ্টি কুমড়াসহ নানা কাঁচা পণ্য এবং আম-লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল। আড়তদারের মাধ্যমে এসব কাঁচা পণ্য স্থানীয় বাজারে বিক্রি করেন খুচরা ব্যবসায়ীরা। কিন্তু একই পণ্য ক্রয় থেকে বিক্রয় পর্যন্ত তিনবার খাজনা পরিশোধ করতে হয় বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এতে চড়া দামে পণ্য বিক্রি করতে হচ্ছে বলে জানান তাঁরা।
পাথরঘাটা বাজার ঘুরে দেখা গেছে, দেশের অন্যান্য স্থানের চেয়ে পাথরঘাটায় তুলনামূলক প্রতিকেজি কাঁচা পণ্যের দাম এক টাকা থেকে দুই টাকা বেশি। এর কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা পরিবহন খরচ ও অতিরিক্ত খাজনা দেওয়াকে দুষছেন।
উপজেলার কাঁচা পণ্য সরবরাহকারী আড়তদার আউয়াল হোসেন বলেন, স্থানীয় বাজারের চাহিদা মেটাতে রাজশাহী, যশোর, খুলনা, কুষ্টিয়া, বাগেরহাটসহ বিভিন্ন এলাকা থেকে কাঁচা পণ্য কিনতে হলে সেখানকার স্থানীয় বাজারে খাজনা পরিশোধ করতে হয়। সেখান থেকে পরিবহনের মাধ্যমে পাথরঘাটায় এলে ট্রাক প্রতি ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা খাজনা দিতে হয়। এর পর যখন খুচরা বিক্রেতারা ভ্যানে বা বাজারে বসে বিক্রি করেন, তাঁদের কাছ থেকেও ৩০ থেকে ৫০ টাকা খাজনা আদায় করেন পাথরঘাটা পৌরসভার ইজারাদারেরা।
একই অভিযোগ করেন আড়তদার সেফাজউদ্দিন ও আল-আমিন। সত্যতা যাচাইয়ের জন্য খাজনা পরিশোধের রসিদ চাইলে আড়তদার বলেন, ইজারাদারেরা খাতায় স্বাক্ষর করে খাজনা আদায় করেন, কোনো রসিদ দেন না। খাতায় দেখা যায় খলিলুর রহমান নামের এক ইজারাদার আদায়কারীর স্বাক্ষর রয়েছে।
খুচরা বিক্রেতা আল-আমিন, মিলন, জহির রবিউল, সগির ও মহসিন বলেন, ‘আমরা যাঁরা খুচরা বাজারে চটের ওপর বসে কিংবা গাড়িতে করে কাঁচা পণ্য বিক্রি করি, তাঁদের থেকে প্রতিদিন ৩০ থেকে ৫০ টাকা খাজনা নিচ্ছেন ইজারাদার। আমাদের মহাজনেরা ঘর থেকেও খাজনা আদায় করা হয়। আর আমরা রাস্তায় বসে পণ্য বিক্রি করে খাজনা দিই। এর প্রভাব পড়ে পণ্যের ওপর।’
বরিশালের কাঁচা পণ্যের ব্যাপারী রিপন মিয়া বলেন, ‘আমরা সারা দেশে কাঁচামাল সরবরাহ করি। কিন্তু পাথরঘাটায় পাইকারদের কাছ থেকে অতিরিক্ত খাজনা নেয়। তাই এ বাজারে আমরা পণ্য পাইকারি দিই না।’
এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার খলিলুর রহমান বলেন, ‘রসিদে টাকা আদায় করা হয় না। কাঁচামাল যতবার বিক্রি হবে, ততবার খাজনা পরিশোধ করতে হবে।’ পৌরসভা থেকে এমন কোনো নির্দেশ আছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
পৌরসভার বাজার পরিদর্শক বিপ্লব জানান, ‘কাঁচা পণ্য সরবরাহকারীদের কাছ থেকে কোনো খাজনা আদায়ের বৈধতা নেই। ইজারাদারেরা খাজনা আদায় করলে তাঁকে রসিদ প্রদান করতে হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫