দিন শেষে বাড়ি ফিরে পরিবারের সবার সঙ্গে সান্ধ্যকালীন চা-পর্ব চলে বাড়ির বসার ঘরেই। পরিবারের বৈঠকখানা এই জায়গাটা। একসঙ্গে টিবি দেখা, অবসরে ম্যাগাজিনের পাতা ওলটানো আর গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তও কিন্তু নেওয়া হয় এ ঘরটাতেই। অতিথি এলে প্রথম যে ঘরে পা রাখেন, তা এই বসার ঘর। এই ঘরের পরিবেশ তো বটেই, এর অভ্যন্তরীণ সাজসজ্জা এমনকি দেয়াল ও আসবাবের রংও মনের ওপর প্রভাব ফেলে।
গদি বা সোফায় গা এলিয়ে হাতে চা বা কফির মগ নিয়ে আয়েশের এই জায়গাটায় যেহেতু সবাই আরাম করেন, সে জন্য সেখানে এমন রং ব্যবহার করতে হবে, যা মনকে প্রশান্ত ও চাঙা করে তোলে। এই জায়গার একটা দেয়ালের রং প্যাস্টেল ইয়েলো, কমলা বা নীল হতে পারে। তবে রংগুলোর হালকা শেড ব্যবহার করতে হবে। দেয়ালের সঙ্গে রঙের সমন্বয়ে বিমূর্ত চিত্রকলা বা পেইন্টিং ঝোলানো যেতে পারে। পেইন্টিংয়ের আকার আলাদা হতে পারে। লম্বা বা আড়াআড়ি আকারের মেলবন্ধন থাকতে পারে। অন্যদিকে কোলাজ পেইন্টিংও রাখা যেতে পারে। যে ধরনের পেইন্টিংয়ে গল্প রয়েছে, সেই ধরনের পেইন্টিং রাখা যেতে পারে বসার ঘরের দেয়ালে।
বসার ঘরের সঙ্গে যদি বারান্দা থাকে, তাহলে মানসিকভাবে চাঙা থাকার জন্য এ বারান্দায়ও রঙের ছোঁয়া থাকলে ভালো হয়। বারান্দায় গ্রাস কার্পেট বিছানো যেতে পারে। সঙ্গে রাখা যেতে পারে ইনডোর প্ল্যান্ট। সে ক্ষেত্রে সবুজ রংটা পাওয়া যায় গাছের সবুজ থেকেই। পাশাপাশি দেয়ালে ছোট ছোট রঙিন পেইন্টিং রাখা যেতে পারে। তবে পেইন্টিংগুলোর ফ্রেম মেটাল বা ফাইবারের বাছাই করা উচিত, যাতে করে বৃষ্টির ছাঁটে সেগুলো সহজে নষ্ট না হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫