
মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামে আলুখেতে পানি জমে গেছে। গাছ বাঁচাতে কৃষকেরা এখন খেত থেকে পানি অপসারণে ব্যস্ত সময় পার করছেন। কৃষি কর্মকর্তা বলছেন, জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে পারলে আলুর তেমন ক্ষতি হবে না।
গত শুক্রবার দিনভর বৃষ্টিতে উপজেলার বেশির ভাগ আলুখেতে পানি জমে যায়। জমে থাকা পানির কারণে আলুগাছে লেটব্রাইট (মড়ক) রোগের আক্রমণের শঙ্কা রয়েছে।
গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পানি সরানোর দৃশ্য দেখা গেছে। তবে মেঘলা আকাশ দেখে আবারও বৃষ্টির আশঙ্কায় রয়েছেন আলুচাষিরা।
শহীদবাগ ইউনিয়নের গুলশান মোড় গ্রামের চাষি জামাল মিয়া বলেন, এমনিতেই বাজারে আলুর দাম কম। তার ওপর এখন বৃষ্টি। জমিতে পানি জমেছে। আলুর জমিতে পানি জমে থাকলে পচন ধরবে। এতে আলুর ব্যাপক ক্ষতি হবে।
একই গ্রামের আরেক চাষি নূরনবী মিয়া এবার নিজের ও অন্যের জমি বর্গা নিয়ে প্রায় ২২ বিঘা জমিতে আলু রোপণ করেছেন। তিনি বলেন, মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে তার সব আলুখেতে পানি জমে গেছে। দুই-এক দিনের মধ্যে খেত থেকে পানি অপসারণ করতে না পারলে, এবার তাঁর ব্যাপক ক্ষতি হবে। এখন বৃষ্টির কারণে আলুতে পচন ধরলে পথে বসতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলার হারাগাছ পৌরসভাসহ ছয় ইউনিয়নে এবার ৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে কার্ডিনাল, গ্লান্ডুলার, ডায়মন্ডসহ বিভিন্ন জাতের আলু আবাদ হয়েছে। আলু রোপণের শুরু থেকে আবহাওয়া অনুকূলে ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে আলুর ক্ষতির সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, বৃষ্টি হওয়ায় আলুর খেতে পানি জমেছে। তবে কৃষকেরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। জমে থাকা পানি দ্রুত অপসারণ করলে এবং বৃষ্টি না হলে তেমন ক্ষতি হবে না।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫