নায়করাজ রাজ্জাক। বাংলা চলচ্চিত্রকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া এ মানুষটির জন্ম ১৯৪২ সালের আজকের এই দিনে (২৩ জানুয়ারি) কলকাতার টালিগঞ্জে। ২০১৭ সালের ২১ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। রাজ্জাকের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে গভীর শোক নেমে আসে।
নায়করাজের মৃত্যুর পর অনেক কিছুই করার কথা ছিল। তাঁর নামে এফডিসিতে ফ্লোর আর সড়কের নামকরণের দাবি তুলেছিল চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন। রাজ্জাক স্মরণে এফডিসিতে বড় আয়োজনে কিছু করার কথাও তখন বলেছিলেন অনেকে। কিন্তু পাঁচ বছরেও নায়করাজকে নিয়ে দৃশ্যমান তেমন কিছুই করা হয়নি।
সংগঠনগুলোর নেতারা বলছেন অনেক সীমাবদ্ধতার কথা। তাঁদের যুক্তি, করোনার কারণে অনেক কিছুর মতো নায়করাজকে নিয়ে কিছু করার উদ্যোগও থমকে গেছে।
অবশ্য তাতে নায়করাজের পরিবারের কোনো সদস্য কোনোরকম মনঃক্ষুণ্ন হননি। রাজ্জাকের ছেলে নায়ক সম্রাট বলেন, ‘দেখতে দেখতে আব্বা নেই প্রায় পাঁচ বছর হয়ে গেল। কে আব্বার নামে কী করল, না করল—এসব নিয়ে আমাদের পরিবারের কোনো মাথাব্যথা নেই। আমরা জানি, এই দেশের মানুষ তাঁকে কতটা ভালোবাসে, সম্মান করে। এখনো কোথাও গেলে মানুষ যখন জানতে পারেন, আমি নায়করাজের সন্তান, তখন যে সম্মান তাঁরা দেন, এটাই অনেক বড় প্রাপ্তি।’
তবে একটি ঘটনায় রাজ্জাকের পরিবার অবাক ও বিস্মিত হয়েছে। তা হলো নায়করাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষ্মী ও তাঁর বড় ছেলে বাপ্পারাজ শ্রীমঙ্গলের রাধানগরে গিয়েছিলেন ‘হারিমেটেজ গেস্ট হাউস’-এ। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান একটি বাংলোর নাম রাখা হয়েছে রাজ্জাকের নামে। অতিথিশালার কর্ণধার আইনজীবী সুলতানা ফাইজুন্নাহার বাংলোটিকে নায়করাজ রাজ্জাককে উৎসর্গ করেছেন। উৎসর্গপত্রে লেখা আছে ‘নায়করাজ রাজ্জাক স্মরণে—যিনি এই পর্ণকুটিরে একাধিকবার পদধূলি দিয়াছেন’। নিজের বাবার নামে বাংলো উৎসর্গ দেখে অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বাপ্পারাজ।
বাবার জন্মদিনের দিন ফজরের নামাজ পড়ে ছোট ছেলে সম্রাট চলে যান বনানীর কবরস্থানে। কয়েক বছর ধরে এটিই হয়ে আসছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫