এখন বাসা, বাড়ি, ফ্ল্যাটে সবাই একধরনের ফিউশন আসবাব ব্যবহারের দিকে ঝুঁকেছে। অল্প জায়গায় অনেক কিছু আঁটিয়ে নেওয়াই এর মূল কারণ। সেদিকে লক্ষ রাখতেই বহুমুখী আসবাবের ব্যবহার।
সোফাটা হবে বিছানা
বেড-কাম সোফা ধাঁচের এ আসবাবগুলোর দেখা মিলছে আমাদের দেশেও। সময় ও চাহিদা অনুযায়ী যখন খুশি সোফা, আবার যখন খুশি বিছানাও করে ফেলা যায়। এতে করে ঘরে দুটি আসবাবের জায়গা দখল হয় না। আবার কাজও হয়ে যায়।
ডেস্ক হবে বিছানা
দেয়ালের সঙ্গে লাগানো ডেস্ক। সেখানে বসে হতে পারে অফিসের কাজ বা পড়াশোনা। আবার ডেস্ক খুললে ভেতর থেকে বের হয়ে আসবে বিছানা। একে স্লামবারডেস্ক বলে। ছোট ফ্ল্যাটের জন্য উপযুক্ত আসবাব।
স্টোরেজ বাস্কেট হবে বসার টুল
পুরো ঘরে কাপড়চোপড় এদিক-সেদিক পড়ে অগোছালো হয়ে থাকে না, তেমন বাসা খুব কমই পাওয়া যাবে। এমন বাসার জন্য দরকার স্টোরেজ বাস্কেট। এটি একই সঙ্গে বসার টুল ও কাপড় রাখার স্টোরেজ হিসেবে কাজ করবে।
চেয়ার হবে মই
চেয়ারে বসে সেরে নিন নানা কাজ। আবার দরকার হলে সেই চেয়ারকেই বানিয়ে নিন মই! এ ধরনের চেয়ার বসার সঙ্গে সঙ্গে ঘরের উঁচুতে থাকা আলমারির সেলফ বা স্টোররুম থেকে বিভিন্ন জিনিসপত্র ওঠানো-নামানো থেকে শুরু করে বিভিন্ন দরকারি কাজে কার্যকরভাবে ব্যবহার করা যায়।
জুয়েলারি ক্যাবিনেট হবে স্ট্যান্ডিং মিরর
আপনার সব গয়না ক্যাবিনেটের দরজার ওপারে। আর ক্যাবিনেটের দরজা বন্ধ করলেই স্ট্যান্ডিং মিরর বা আয়না। শুধু ছোট ঘরেই নয়; সব ধরনের ইন্টেরিয়র ডিজাইনের আদলে তৈরি ঘরে এই বহুমুখী আসবাবটি যোগ করবে ভিন্ন মাত্রা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৬ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫