
সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ফেরদৌস খন্দকার। ৬ হাজার পরিবারকে শুকনো খাদ্য ছাড়াও গোখাদ্য দিচ্ছেন এই প্রবাসী। তাঁর দেওয়া খাদ্যসামগ্রী নিয়ে ১০ সদস্যের একটি দল গত মঙ্গলবার রাতে বন্যাদুর্গত এলাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।
ফেরদৌস খন্দকার নিউইয়র্কের শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি। তাঁর দেওয়া খাদ্যসামগ্রী সিলেট বিভাগে পৌঁছানোর দায়িত্ব পালন করছেন মো. মনিরুল ইসলাম, ইউনুস শান্ত ও মনসুরুল আজিম।
মনিরুল ইসলাম জানান, ৬ হাজার প্যাকেট শুকনো খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া গবাদিপশুর জন্য আলাদাভাবে খৈল ও ভুসির ২ হাজার প্যাকেট করা হয়েছে। বুধবার সকাল থেকে দুর্গত এলাকায় বিতরণ শুরু করা হয়। এর জন্য স্থানীয় প্রশাসন সহযোগিতা করবে।
মনিরুল আরও জানান, খাদ্য বিতরণ ছাড়াও ১৫ দিনের জন্য ট্রলার ভাড়া করা হয়েছে। ট্রলারে পর্যাপ্ত ওষুধ ও দুজন চিকিৎসক রাখা হয়েছে। তাঁরা সুনামগঞ্জসহ বন্যাকবলিত এলাকায় সার্বক্ষণিক বিনা মূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা ও ওষুধ দেবেন।
জানা গেছে, প্রতিটি প্যাকেটে ৬টি ধরনের শুকনা খাবার রয়েছে। এর মধ্যে আছে চিড়া, মুড়ি, গুড়, পাউরুটি, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন। গত সোম ও মঙ্গলবার এসব খাবারের শেখ রাসেল ফাউন্ডেশনের দেবিদ্বার অস্থায়ী কার্যালয়ে প্যাকিং করা হয়। সেখান থেকে ট্রাকে বন্যাদুর্গত এলাকায় পাঠানো হয়। প্রথম দফায় মঙ্গলবার রাতে ১ হাজার ২০০ ব্যাগ পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে ৬ হাজার ব্যাগ পাঠানোর পরিকল্পনা আছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫