রাঙামাটির বরকলে আইনশৃঙ্খলা কমিটির উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল রানার সভাপতিত্বে বরকল মডেল থানার প্রতিনিধি উপ পরিদর্শখ (এসআই) অভি গুপ্ত উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন, সমাজ সেবা কর্মকর্তা মো. বজলুল করিম, বরকল ৪৫ বিজিবির প্রতিনিধি নায়েব সুবেদার মো. ইসমাইল, ছোট হরিণা ১২ বিজিবি প্রতিনিধি সুবেদার মো. মাহফুজ সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, সারা দেশের ইউপি নির্বাচনের মধ্যে বরকলের ইউপি নির্বাচন খুবই প্রশংসনীয় নির্বাচন। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীদের ভূমিকা অতুলনীয়। এ জন্য আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে সাধুবাদ ও কৃতজ্ঞতা।
তারা আরও বলেন, বরকল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়াও চোরা চালান, মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ সহ অন্যান্য ক্ষেত্রেও আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটেনি। ভবিষ্যতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবা নিশ্চিত করে সকল উন্নয়নমূলক কার্যক্রম ও নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসা উচিৎ বলে উল্লেখ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫