‘স্কুলের ক্লাসরুমের মধ্যে গেলেই ভয় লাগে। পোড়া গন্ধ। ক্লাস করমু কই! বেঞ্চ নাই।’ কথাগুলো পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নোভা আক্তারের। জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ময়মনসিংহের গফরগাঁওয়ের পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
আগুনে বিদ্যালয়ের আধা পাকা ভবনটির ভেতরে-বাইরে ক্ষতিগ্রস্ত হয়। শ্রেণিকক্ষের সংকট আর ভীতির কারণে এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করছে।
গতকাল বৃহস্পতিবার সকালে পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পুরোনো ভবনের একটি কক্ষে পঞ্চম শ্রেণি, চতুর্থ শ্রেণি ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের গাদাগাদি করে বসে পাঠদান করানো হচ্ছে। অপর একটি কক্ষে প্রাক্-প্রাথমিক, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।
আগুনের তীব্রতায় বিদ্যালয়ের টিনের চাল ও দেয়াল পুড়ে যাওয়ায় খসে পড়ছে পলেস্তারা। পুড়ে যাওয়া বেঞ্চ, টেবিল-চেয়ার, কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এখনো। পুড়ে যাওয়া চারটি কক্ষের সর্বত্র পোড়া উৎকট গন্ধ রয়েছে। শিক্ষকেরা অভিভাবকদের বুঝিয়েও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে না পারায় কমেছে উপস্থিতি। খুদে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে পোড়া ভবন দেখে ভয় পাচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফা বেগম বলেন, ‘বিদ্যালয়ে ১০৮ জন শিক্ষার্থীর মধ্যে আগুনের ঘটনায় এখন অর্ধেক উপস্থিতি কমে গেছে। শিক্ষা অফিসের পরামর্শে আমরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়েও শিক্ষার্থীদের স্কুলে আনা যাচ্ছে না।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫