চাঁদপুর জেলা সদরে ও শহরতলী এলাকায় আবারও পেরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কখনো সিনিয়র-জুনিয়র, কখনো মাদক, কখনও মেয়েসংক্রান্ত বিষয় ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দেওয়ায় আতঙ্কিত হচ্ছে পথচারী ও সাধারণ জনগণ।
গত দুই বছরে চাঁদপুর শহর ও শহরতলী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হামলা ও দেশীয় অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বিশেষ করে শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।
গত শনিবার রাতে হঠাৎ চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে প্রায় ৩০ জন কিশোর গ্যাংয়ের সদস্যদের রাস্তায় অস্ত্রের মহড়া
দিতে দেখা যায়।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, শহরের হাজী মহসিন রোড থেকে লিটন ও রামিমের নেতৃত্বে কিছু কিশোর হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে শুরু করে। তারা চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সিএনজি স্ট্যান্ড এ উচ্চস্বরে অমিত নামের একজনকে বেরিয়ে আসতে চিৎকার করে।
পরে রাস্তায় অস্ত্র ঘষতে থাকে এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। স্ট্যান্ডে অনেক লোকজন থাকলেও কেউ আহত হয়নি। তারা অনেকেই সরকারদলীয় রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলেও তারা জানায়।
খোঁজ নিয়ে জানা গেছে, অনেকদিন এ স্থানে চলছে অস্ত্রের মহড়া। গত কয়েকদিন আগে এক পথচারী কলেজশিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এ ছাড়া এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে ফেলে রেখে চলে যায়। এদের নিয়ন্ত্রণ করা না গেলে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, অস্ত্র নিয়ে কয়েকজন মহড়া দিচ্ছে খবর শুনে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এর আগেও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের আটক করে গাজীপুর শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ তৎপর রয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫