
রংপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর) বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর দর্শনায় ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) ‘রাইট হিয়ার রাইট নাউ’ প্রকল্প।
দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য দেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মো. শাহ আলম, গুড হেলথ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. সৈয়দ মো. মামুনুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এ কে এম জাহেদুল ইসলাম, স্বর্ণনারী অ্যাসোসিয়েশনের মজুশ্রী সাহা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ‘রাইট হিয়ার রাইট নাউ’ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর।
কর্মশালায় আলোচকেরা যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক, স্কুলে সমস্যা লেখার জন্য বোর্ড তৈরি, প্রাইমারি থেকে আলোচনা শুরু করা, গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে ধারণা দেওয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিতর্ক, গান ও কবিতার আয়োজন এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৮ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫