Ajker Patrika

করোনায় আরও ৪ জনের মৃত্যু শনাক্ত ৪৩

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১১: ০১
করোনায় আরও ৪ জনের মৃত্যু শনাক্ত ৪৩

টাঙ্গাইল জেলায় ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে জেলায় ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৩৮৫টি নমুনা পরীক্ষা করে তাঁদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১১ দশমিক ১৬ শতাংশ।

সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৯, মির্জাপুরে ১৮ ও মধুপুরে ১৪ এবং নাগরপুরে ও দেলদুয়ারে ১ জন করে রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা ১৫ হাজার ৫১৭। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ২১৮ জন। মৃত্যু হয়েছে ২৩৩ জনের। এদিকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত