
কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জাহিদ আহসান রাসেল বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তিনি দেশব্যাপী ক্রীড়ার উন্নয়ন চান। ক্রীড়ার উন্নয়নে তিনি স্বপ্ন দেখে চলেছেন। আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ফুটবলের উন্নয়নে আমরা পরিকল্পনা করেছি, শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়, জেলা পর্যায়ে ফুটবল খেলার আয়োজন করা হবে।
জাহিদ আহসান রাসেল আরও বলেন, আমরা অবকাঠামো তৈরি করে দেব। আশা রাখি, জেলা ক্রীড়া সংস্থা ধারাবাহিক প্রতিটি খেলার আয়োজনের মধ্য দিয়ে নতুন নতুন খেলোয়াড় তৈরি করবে।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে উন্নয়নের যে হাওয়া লেগেছে তাতে করে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে। কুষ্টিয়াতে এক সময় অনেক খ্যাতিমান খেলোয়াড় জন্ম নিয়েছিলেন। আমাদের আবারও নতুন খেলোয়াড়ের সন্ধানে নামতে হবে।
অনুষ্ঠানে কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশ এগ্রো কুষ্টিয়া আন্তউপজেলা ফুটবল প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫