এ বছরের জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল ভারতের পদ্মসম্মান প্রাপকদের নামের তালিকা। তাতে ছিল বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নাম। রবীন্দ্রসংগীতের বরেণ্য এই শিল্পীকে এ বছর পদ্মশ্রী পদকে ভূষিত করেছে ভারত সরকার। সোমবার ভারতের নয়াদিল্লিতে, রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন বন্যা। এ দিন ৫ জনকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ ও ১১০ জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান এটি।
দিল্লির রাষ্ট্রপতি ভবনে পুরস্কার গ্রহণের পাশাপাশি নৈশভোজেও অংশ নেন রেজওয়ানা চৌধুরী বন্যা। পুরস্কারপ্রাপ্তির পর বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে পুরস্কারটা আমার কাছে ভীষণ গর্বের মনে হচ্ছে। বিমানবন্দর থেকে দিল্লির হোটেল পর্যন্ত সম্মানিত অতিথি হিসেবেই তারা নিয়ে এসেছে। সব জায়গায় আমাদের পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি বলছে! এত আতিথেয়তা, এত সম্মান—সবকিছু আমার জীবনে একটা জ্বলজ্বলে অনুভূতি হয়ে থাকবে। মনে রাখার মতো অভিজ্ঞতা।’
বন্যা জানালেন, আগামী মাসে আবার দিল্লিতে যাবেন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে প্রথমবার ভারতের রাষ্ট্রপতি ভবনে যাওয়া হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার। এ প্রসঙ্গে শিল্পী বললেন, ‘রাষ্ট্রপতি ভবনে যাওয়ার ব্যাপারটাও আলাদা একটা অভিজ্ঞতা। এর আগে কোনো দিন যাওয়া হয়নি। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া—সব মিলিয়ে দারুণ ব্যাপার ঘটে গেল।’
শুধু পদ্মশ্রী নয়, ভারতে আরও কিছু উল্লেখযোগ্য সম্মাননা পেয়েছেন বন্যা। যার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য বঙ্গভূষণ, যা ২০১৭ সালে কলকাতার নজরুল মঞ্চে এই রবীন্দ্রসংগীতশিল্পীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালে পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগ থেকে তাঁকে দেওয়া হয়েছিল সংগীত সম্মান পুরস্কার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫